২৪ ঘণ্টায় ডিগবাজি! শেখ শাহজাহান মামলায় যুক্ত হতে চান না, আদালতে জানালেন আইনজীবী

নিজের অবস্থান বদল করলেন শেখ শাহজাহান। কলকাতা হাইকোর্টে চলা মামলায় তিনি যুক্ত হতে চেয়েছিলেন। সোমবার এই মর্মে শেখ শাহজাহানের আইনজীবী বিচারপতির কাছে আর্জি রেখেছিলেন। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই নিজের অবস্থান বদল করলেন শেখ শাহজাহান। তিনি এখন আর এই মামলায় পার্টি হতে চাইছেন না।

সোমবারের পর মঙ্গলবারও কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি চলে। গতকাল শেখ শাহজাহানের আইনজীবী বিচারপতির কাছে আর্জি রেখেছিলেন। শেখ শাহজাহান এই মামলায় যুক্ত হতে চাইছেন। এই বক্তব্য ছিল আইনজীবীর।

Sheikh Shahjahan and High Court

আজ মঙ্গলবার তার আইনজীবী আদালতে জানিয়ে দিলেন, তার ইচ্ছা থেকে সরে এসেছেন শেখ শাহজাহান। তিনি এই মামলায় পার্টি হতে চাইছেন না। আদালত যদি মনে করে, তাহলে শেখ শাহজাহান পার্টি হতে পারেন। ২৪ ঘন্টার মধ্যে এই ভোলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

এর আগে গতকাল বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেছিলেন তার মক্কেল কেন আত্মসমর্পণ করছেন না? মক্কেলকে আত্মসমর্পণ করার কথা জানাতে বলেছিলেন তিনি। শেখ শাহজাহানকে কেন পুলিশ গ্রেফতার করছে না? সেই প্রশ্ন আদালতে উঠেছিল। ন্যাজাট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে আদালতের। পুলিশ গতকাল কেস ডায়েরি না নিয়ে আদালতে গিয়েছিল। পুলিশকে সেজন্য যথেষ্ট প্রশ্নের মধ্যে পড়তে হয়েছে।

সন্দেশখালিতে ইডি অফিসাররা আক্রান্ত হয়েছিলেন। শেখ শাহজাহানের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে ইডির তরফে দাবি করা হয়েছে। রাজ্য পুলিশ নয়, সিবিআই, এনআইকে এই তদন্তের ভার দেওয়া হোক।এমনই বক্তব্য ইডির তরফ থেকে আদালতে রাখা হয়েছে।

অন্য দিকে জানা গিয়েছে,সন্দেশখালি কাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইডির উপর আক্রমণের ঘটনায় এখনও অবধি মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই সাত জনের ওই ঘটনার সঙ্গে কতটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে? তাই নিয়ে প্রশ্ন উঠেছে।

কয়েক হাজার মানুষ সেদিন হামলা চালিয়েছিলেন। তার মধ্যে মাত্র সাত জনকে কেন গ্রেফতার করা হল? এখনও কেন শেখ শাহজাহানকে ঘটনার ১১ দিন পরেও গ্রেফতার করা হচ্ছে না? সেই প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+