Sheikh Shahjahan: CID লকআপেও বাদশাহী মেজাজে শাহজাহান শেখ, ২৪ ঘণ্টায় কী করলেন সন্দেশখালির বাঘ
২৪ ঘণ্টা হয়ে গিয়েছে খাঁচা বন্দি অবস্থায় রয়েছেন সন্দেশখালির বাঘ। গতকাল থেকে সিআইডি লকআপে রয়েছেন তিনি। সেখানেও মেজাজি আচরণ করছেন শাহজাহান শেখ। গত ২৪ ঘণ্টায় যাকে বলে মুখে কুলুপ এঁটেছেন তিনি। সিআইডি সূত্রে খবর, শাহজাহান শেখ নাকি কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না।
বারবার তাঁকে প্রশ্ন করা হয়েছে শাহজাহান শেখ কি ইডির উপরে হামলার ঘটনায় কোনও মদত দিয়েছিলেন। সেই হামলার নেপথ্যে কি কোনও হাত ছিল তাঁর। তারপরেই অত্যন্ত বিরক্ত হয়ে শাহজাহান শেখ নাকি বলেছেন পুলিশের শীর্ষ কর্তাদের তিনি যা বলার বলেছেন। বারবার এক প্রশ্নের জবাব তিনি দেবেন না।

গতকাল ভোরে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখকে। আদালতে একেবারে বাদশাহী মেজাজেই প্রবেশ করেছিলেন তিনি। কোনও পুলিশের সাহস হয়নি তাঁর হাত ধরারও। আদালতে যদিও পুলিশ তাঁর জামিনের বিরোধিতা করেছিল। শাহজাহান শেখ জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে বলে আদালতে জানায় পুলিশ। সেই সঙ্গে আদালতে শাহজাহান শেখকে প্রভাবশালী বলেও দাবি করেছিল পুলিশ।
তারপরেই বসিরহাট আদালত শাহজাহান শেখকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এবং সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সিআইডি তাঁকে ভবানীভবনে িনয়ে আসে। কার্যত গ্রিন করিডর করে বসিরহাট থেকে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছিল শাহজাহান শেখকে। রাতে ভবানী ভবনেই সিআইডি লকআপে ছিলেন শাহজাহান শেখ। সেখানে নাকি বাদশাহী মেজাজ কিছুতেই ছাড়তে পারছেন না তিনি। রাতে খাবার খাননি। আবার ঘোমোননি বলে জানা গিয়েছে।
সিআইডি সূত্রে খবর কোনও প্রশ্নের উত্তরই দিতে চাইছেন না সিআইডি অফিসারদের। রাতে ভবানীভবনে না ঘুমিয়ে কাটিয়েছেন শাহজাহান শেখ। সকালে তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে আবার ভবানীভবনে নিেয় আসা হয়েছিল। সেখানে আবার জেরা করা হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কিছুতেই আধিকারীকদের সঙ্গে কথা বলতে নারাজ শাহজাহান শেখ। তিনি বলেছিলেন কোনও ভাবেই একই প্রশ্নের তিনি উত্তর দেবেন না।
শাহজাহান শেখের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে জমি দখল ছাড়াও রয়েছে খুনের অভিযোগ। ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সন্দেশখালিতে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ৪ বছর আগের মামলায় গ্রেফতার করা হয়েছে শাহজাহান শেখকে। কিছুতেই মুখ খুলতে নারাজ শাহজাহান শেখ। এক কথায় তদন্তকারীরা জানিযেছেন, শাহজাহান শেখ তদন্তে অসহযোগিতা করছে।












Click it and Unblock the Notifications