Sheikh Shahjahan: 'ষড়যন্ত্র করেছে কে?' প্রকাশ্যে প্রথম মুখ খুলে বিস্ফোরক শেখ শাহজাহান
যাঁকে কথা বলাতে হিমসিম খেতে হয়েছিল ইডি-সিবিআইকে। সেই শেখ শাহজাহান আজ প্রকাশ্যে মুখ খুললেন। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। সেসময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে সন্দেশখালির বাঘ বলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।
কে ষড়যন্ত্র করেছে প্রশ্ন করাতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাহজাহান শেখ। তিনি সাংবাদিকদের বলেছেন বুঝতেই তো পারছেন কে? এবং তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা পুরোটাই মিথ্যে বলে বারবার দাবি করেছেন তিনি। এমনকি শরিফুল মোল্লার অ্যাকাউন্টে টাকা দেওয়ার ঘটনা সত্যি কিনা জানতে চাওয়া হলে সব মিথ্যে বলে দাবি করেছেন শেখ শাহজাহান।

প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরনোর সময় একই অভিযোগ করেছিলেন। তিনিও দাবি করেছিলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কে বা কারা ষড়যন্ত্র করেছেন তাঁর বিরুদ্ধে সেকথা তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন মাত্র কারোর নাম করেননি শেখ শাহজাহানের মুখেও সেই একই ষড়যন্ত্রের তত্ব শোনা গিয়েছে।
শেখ শাহজাহানের বিরুদ্ধে মাছের ভেড়ির ব্যবসায় কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। ভেড়ির ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। এমনকী মাদক পাচারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা সবই মিথ্যে অভিযোগ বলে স্পষ্ট দাবি করেছেন সন্দেশখালির বাঘ। অর্থাৎ তিনি নিজেকে নিপাট ভদ্রলোক বলেই বারবার দাবি করে গিয়েছেন শাহজাহান শেখ।












Click it and Unblock the Notifications