মমতার আতিথেয়তায় আপ্লুত হাসিনা, বৈঠক ঘিরে জল্পনায় তিস্তার জল ও পদ্মার ইলিশ

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তায় পঞ্চমুখ হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তায় পঞ্চমুখ হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধন করে শেখ হাসিনা জানান, নজরুল বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট সম্মান প্রদান করবে, এই সম্মানে আমি অভিভূত। মমতা যে সম্মান দিয়েছে, তার সূত্র ধরেই আমাদের আলোচনা ইতিবাচক হবে বলেই বিশ্বাস।

মমতার আতিথেয়তায় আপ্লুত হাসিনা, বৈঠক ঘিরে জল্পনায় তিস্তার জল ও পদ্মার ইলিশ

বাংলায় দুই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারই ফাঁকে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠকে বসতে চলেছেন। এই বৈঠকে তিস্তা জল বণ্টন নিয়ে আলোচনা হওয়ার যেমন সম্ভাবনা, তেমনই পদ্মার ইলিশের রফতানি বিষয়ক আলোচনাও হবে। দুই বাংলার মধ্যে কোন সূত্রে সমাধান হতে পারে তা নিয়েই এখন থেকে জল্পনা তুঙ্গে উঠেছে।

বোলপুরে হাসিনা-মমতা বৈঠক তিস্তা নিয়ে কী বিকল্প সূত্র দেন মমতা, সেই সূত্রে সমাধান মিলতে পারে কি না এবং বাংলাদেশ তেকে পদ্মার ইলিশ এপার বাংলার ভোজন রসিক বাঙালির পাতে পড়ে কি না সেদিকেই তাকিয়ে রয়েছে দুই বাংলা। বাংলাদেশ প্রধানমন্ত্রী নিজে থেকে এই বৈঠক করতে চেয়েছেন। ফলে এই বৈঠক থেকে সমাধান সূত্র বের হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+