বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়াগামী শান্তিনিকেতন এক্সপ্রেস
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়াগামী শান্তিনিকেতন এক্সপ্রেস। শুক্রবার বোলপুর স্টেশন থেকে ছাড়ার পরই ট্রেনের কামরা থেকে ইঞ্জিন আলাদা হয়ে যায়।
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়াগামী শান্তিনিকেতন এক্সপ্রেস। শুক্রবার বোলপুর স্টেশন থেকে ছাড়ার পরই ট্রেনের কামরা থেকে ইঞ্জিন আলাদা হয়ে যায়।

বোলপুর স্টেশনের ম্যানেজার প্রণব সিংহ জানান সেই সময় ট্রেনের গতি কম থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি, কোনও যাত্রী আহত হননি। প্রায় ৪০ মিনিট পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিন দুপুর একটা নাগাদ নির্ধারিত সময়ে বোলপুর স্টেশন থেকে হাওড়ার দিকে যাত্রা শুরু করে শান্তিনিকেতন এক্সপ্রেস। স্টেশন থেকে সামান্য একটু চলার পর হঠাৎ ইঞ্জিন খুলে যায়। সেই সময় আতঙ্কিত হয়ে পড়েন কয়েক জন যাত্রী। তবে কারোর আঘাত লাগে নি বলে রেল জানিয়েছে।

Click it and Unblock the Notifications