লাইনে থাকা বিকল মালগাড়ির পিছনে শান্তিনিকেতন এক্সপ্রেস! বড় দুর্ঘটনা এড়ালো? মুখ খুলল রেল?
Eastern Railway: বিকল হয়ে দাঁড়িয়ে থাকা মালগাড়ির লাইনেই শান্তিনিকেতন এক্সপ্রেস (Shantiniketan Express)। বাংলার বুকে কালীপুজোর দিন বড়সড় দুর্ঘটনা এড়ালো (Train Accident Averted) রেল? উঠতে শুরু করে প্রশ্ন! এমনকি ঘটনাকে কেন্দ্র করে ফের একবার পরিকাঠামো প্রশ্নের মুখে।
এমনকি রেলের নজরদারি সহ একাধিক ইস্যুতে শুরু হয়েছে বিতর্ক। আর এই প্রেক্ষাপটে এই ইস্যুতে মুখ খুলল পূর্ব রেল (Eastern Railway)। ঘটনাকে স্বাভাবিক বলে ব্যাখ্যা পূর্ব রেলের। একই সঙ্গে ঘটনা কি তা নিয়েও বার্তা দেওয়া হয়েছে।

- Eastern Railway: এক নজরে ঘটনা?
গুড়াপ এবং জৌগ্রাম স্টেশনের মাঝে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। জানা যায়, ওই দুই স্টেশনের মধ্যে হঠাত করেই একটি মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে লাইনের মধ্যেই সেটি দাঁড়িয়ে যায়। সেই সময়ে ওই লাইনে সিগন্যাল সবুজ ছিল বলে দাবি। ফলে হাওড়া থেকে সকাল ১০টা ৫ মিনিটে ছাড়া শান্তিনিকেতন এক্সপ্রেস (Shantiniketan Express) ওই লাইনে চলে আসে বলে অভিযোগ। ফলে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয় বলে দাবি করেন যাত্রীরা।
কিন্তু দূর থেকেই মালগাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে শান্তিনিকেতন এক্সপ্রেসের চালক সজোরে ব্রেক কষেন বলেও দাবি করা হয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে যায়। আতঙ্কে অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। যাত্রীরা দাবি করেন, বড় বিপদ থেকে বেঁচে গেলাম। কিন্তু কেন এমন অবস্থা তৈরি হল? সত্যিই কি বড় দুর্ঘটনা এড়ালো রেলওয়ে? বিতর্ক শুরু হতেই ব্যাখ্যা দিল রেলওয়ে। ঠিক কি কারণে এই ঘটনা তা যুক্তি দেওয়া হল পূর্ব রেলের তরফে।
- Eastern Railway: কী বলছে রেল?
'Eastern Railway Headquarter' একটি অফিসিয়াল পেজে রেল একটি ছবি পোস্ট করেছে। আর তা করে তাদের দাবি, 'Fact Check- একটি মালগাড়ির ইঞ্জিন খারাপ হওয়ার দরুণ গুরাপ এবং জৌগ্রামের মধ্যে সকাল ১০টা ৫৫ মিনিটে সেটি থেমে যায়। ফলে পিছন থেকে আসা শান্তিনিকেতন এক্সপ্রেসও দাঁড়িয়ে যায়। নতুন ইঞ্জিন লাগিয়ে মালগাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়, এবং শান্তিনিকেতন এক্সপ্রেস গন্তব্যের দিকে রওনা দেয়। এটি অত্যন্ত সাধারণ ঘটনা বলে পোস্ট রেলের।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একের পর এক দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। এমনকি বাংলাতেই ভয়াবহ কয়েকটি ঘটনা ঘটেছে। যা নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।












Click it and Unblock the Notifications