লক্ষ্য মতুয়া-ভোট! কার সভায় কত লোক, ভিড় নিয়ে জ্যোতিপ্রিয়কে চ্যালেঞ্জ শান্তনুর

লক্ষ্য মতুয়া-ভোট! কার সভায় কত লোক, ভিড় নিয়ে জ্যোতিপ্রিয়কে চ্যালেঞ্জ শান্তনুর

মতুয়া ভোটকে পাখির চোখ করে ঠাকুরনগরে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। তাই তাঁর পাল্টা সভা করে তৃণমূল ভাঁওতাবাজির জবাব দিতে চাইছে। তার আগে কার সভায় কত লোক হয়েছিল বা হবে, তা নিয়ে তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।

শান্তনুর তরফ থেকে উড়ে এল খোঁচা

শান্তনুর তরফ থেকে উড়ে এল খোঁচা

তৃণমূল আগামী ২০ ফেব্রুয়ারি ঠাকুরনগরে সভা করার কথা জানানোর পরই বিজেপি সাংসদ তথা মতুয়াদের সংঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছেন, সভা করতেই পারে তৃণমূল। কিন্তু কত লোক হবে, সে আমার থেকে ভালো কেউ জানে না। জ্যোতিপ্রিয় মল্লিক ওই সভায় লক্ষাধিক লোকের সমাগম করবেন বলে জানানোর পরই শান্তনুর তরফ থেকে উড়ে এল খোঁচা।

ঠাকুরনগরে তৃণমূলের ফ্লপ শো হবে

ঠাকুরনগরে তৃণমূলের ফ্লপ শো হবে

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, অমিত শাহের সভায় ২ লক্ষেরও বেশি লোক হয়েছিল। আর তৃণমূল টার্গেটই করছে ১ লক্ষ। এদিকে মুখে বলছে বিজেপির থেকে তিনগুণ লোক সমাগম করবে তৃণমূল। তৃণমূলে সঙ্গে আর অত লোক নেই। ঠাকুরনগরে তৃণমূলের ফ্লপ শো হবে বলেও দাবি করেন তিনি।

যতই জল ঢালুক, রেকর্ড সমাগম হবে

যতই জল ঢালুক, রেকর্ড সমাগম হবে

জ্যোতিপ্রিয় বলেন, আমরা মতুয়াদের সেই ভুল ভেঙে দিতে সক্ষম হয়েছি। অমিত শাহ আবার যে খেলা খেলে গিয়েছেন, তা নিয়েই ২০ ফেব্রুয়ারি ঠাকুরনগরের সভা থেকে বলব। এই সভায় লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবেন। যতই জল ঢালুক, জঞ্জাল ফেলুক, আগুন লাগাক, কিছু এসে যায় না। ঠাকুরনগরে আমাদের সভা হবে।

মতুয়াদের পাশে কারা, জনসভায় লড়াই

মতুয়াদের পাশে কারা, জনসভায় লড়াই

জ্যোতিপ্রিয় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে জানান, ঠাকুরনগরের সভায় শুধু বনগাঁ লোকসভার পাঁচটি বিধানসভা কেন্দ্র থেকে লোক যাবে। হাবড়া আর অশোকনগর থেকে কোনও লোক যাবে না। কারণ আমরা শুধু মতুয়া অধ্যুষিত কেন্দ্র থেকে লোক নিয়ে গিয়ে বিজেপিকে বুঝিয়ে দিতে চাই, মানুষকে ভুল বোঝানো যাবে না। মতুয়াদের পাশে আছি আমরা। রাজনৈতিক লড়াই হবে।

ভিড় নিয়ে জ্যোতিপ্রিয়কে চ্যালেঞ্জ শান্তনুর

ভিড় নিয়ে জ্যোতিপ্রিয়কে চ্যালেঞ্জ শান্তনুর

জ্যোতিপ্রিয়র পাল্টা শান্তনু ঠাকুরের কটাক্ষ, উনি তো ওনার কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে হেরে বসে আছেন। ওনার নিজের গড় হাবরায় জনপ্রিয়তা কত, তা নিয়েই সন্দেহ আছে। আমার গড়ে এসে চ্যালেঞ্জ দেওয়ার আগে জেনে নিন কত লোক হয়েছিল বিজেপির সভায়। ভিড় নিয়ে চ্যালেঞ্জ রইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+