জয়প্রকাশ-রীতেশদের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন শান্তনু, এবার কী পরিকল্পনা বিদ্রোহীদের
রাজ্য বিজেপিতে অশান্তির আগুন জ্বলছে। তাতে দহন বেড়েই চলেছে বঙ্গ বিজেপির। বিজেপিতে আড়াআড়ি বিভাজন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বালিয়েই এবার দিল্লি সফরে গেলেন শান্তনু ঠাকুর।
রাজ্য বিজেপিতে অশান্তির আগুন জ্বলছে। তাতে দহন বেড়েই চলেছে বঙ্গ বিজেপির। বিজেপিতে আড়াআড়ি বিভাজন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বালিয়েই এবার দিল্লি সফরে গেলেন শান্তনু ঠাকুর। রবিবার তিনি দিল্লি গেলেন বাজেট অধিবেশনে যোগ দিতে। এই সফরে তাঁর লক্ষ্য হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে নালিশ জানানো।

মতুয়াদের প্রতি অবহেলা, দিল্লিতে তদ্বির শান্তনুর
বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে তাঁর নালিশের শেষ নেই। ২০১৯-এর পর থেকেই মতুয়াদের দাবি নিয়ে তিনি বারবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে তদ্বির করে আসছেন। সেই দাবি দাওয়া আদায় হয়নি আজও। এখন আবার বঙ্গ নেতৃত্বের বিরুদ্দে তাঁর অভিযোগ। মতুয়াদের প্রতি অবহেলা করার অভিযোগ এনেই তিনি গর্জে উঠেছেন বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে।

ক্রমেই বিদ্রোহীর সংখ্যা বাড়ছে বিজেপিতে
সম্প্রতি রাজ্য বিজেপিতে রদবদল হয়েছে। সেই রদবদলের পর থেকেই বিজেপিতে শুরু হয়েছে গোষ্ঠীকোন্দল। মতুয়া-গড়ের পাঁচ বিধায়ক প্রথম প্রতিবাদী হয়ে ওঠেন। তাঁরা বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে দেন। সেই প্রতিবাদের শুরু। তারপর ক্রমেই বিদ্রোহীর সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর নিজে বিদ্রোহী হয়ে উঠেছেন।

বিদ্রোহী নেতাদের আওয়াজ তীব্র হতেই বঙ্গ বিজেপি কঠোর
তারপরই সমস্ত বিদ্রোহীদের এক জায়গায় এনে তিনি প্রতিবাদী হয়ে উঠেছেন। তাঁর প্রতিবাদ বঙ্গ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে। শান্তনু তাঁর প্রতিবাদী মঞ্চে শামিল করেছেন জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসুদেরও। কারণ তাঁদেরও নয়া রদবদলে জায়গা দেয়নি বঙ্গ বিজেপি। বিদ্রোহী নেতাদের আওয়াজ তীব্র হতেই বঙ্গ বিজেপির পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজেপির রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন
বঙ্গ বিজেপি জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করেছে। তারপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাঁরাও খোলাখুলি বিজেপির বঙ্গ নেতৃত্বের সমালোচনা শুরু করেন। বঙ্গ বিজেপিতে যাঁরা শীর্ষ নেতৃত্ব তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেন জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি-রা। এর ফলে সংকট আরও তীব্র হয়ে ওঠে।

শান্তনুর সঙ্গে সাক্ষাৎ বিজেপির বরখাস্ত দুই নেতার
শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির বরখাস্ত দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। তাঁরা বরখাস্ত হওয়ার পর বিজেপির কেন্দ্রীয়মন্ত্রী তথা সাংসদের সঙ্গে সাক্ষাতে নয়া জল্পনা তৈরি হয়েছে। তারপর শান্তনু ঠাকুর এদিন দিল্লিতে পা দিয়েই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ জানানোর কথা বলেছেন।

শান্তনুর দিল্লি সফরের আগে তাই জল্পনার পারদ চড়েছে
জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে সমায়িক বরখাসের পর শান্তনু ঠাকুর বলেছিলেন কতজনকে বরখাস্ত করবে বিজেপি। আরও অনেকেই তাঁর সঙ্গে বৈঠক করবেন। তাহলে কি সবাইকে বরখাস্ত করবে বিজেপি। শনিবার বরখাস্ত দুই নেতার সঙ্গে বৈঠকের পর রবিবার শান্তনুর দিল্লি সফর ঘিরে তাই জল্পনার পারদ চড়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications