বিজেপির আর প্রয়োজন নেই মতুয়াদের! শান্তনুর হুমকিতে সিঁদুরে মেঘ দেখছে পদ্মশিবির
বিজেপির আর প্রয়োজন নেই মতুয়াদের! শান্তনুর হুমকিতে সিঁদুরে মেঘ দেখছে পদ্মশিবির
বিজেপিতে বিদ্রোহ শুরু হয়েছে মতুয়া গড়ে। সেই বিদ্রোহের নেতৃত্বে এবার খোদ মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বিজেপির সমস্ত হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েই ক্ষান্ত নন, তিনি এদিন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, বর্তমান রাজ্য বিজেপির নেতৃত্বের আর আমাদের প্রয়োজন নেই। তাহলে আমাদেরও আর প্রয়োজন নেই বিজেপিকে।

এখন আর মতুয়াদের প্রয়োজন নেই বিজেপির
শান্তনু ঠাকুর রাজ্য বিজেপিকে নিশানা করে বলেন, মতুয়া ভোটে ভর করে বিধানসভা নির্বাচনে ভোট বাড়িয়েছে বিজেপি। মতুয়া মহল থেকে পাঁচ-ছন বিধায়ক পেয়েছে সেই মতুয়া ভোটের জন্যই। কিন্তু রাজ্য বিজেপির এখন আর মতুয়াদের প্রয়োজন নেই। তাই আমরা নিস্প্রয়োজন বলেই বিজেপির সমস্ত গ্রুপ ছেড়ে বেরিয়ে এলাম।

ভবিষ্যৎ কর্মসূচি সবাইকে জানিয়েই নেবেন
শান্তনুর কথায়, আপাতত বিজেপির সমস্ত হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছি। মন্ত্রিত্ব ছাড়ব কি না, তা পরে জানাব। যখন জানাব, সবাইকে ডেকেই জানাব। টুইটে কিছু জানাতে চাই না। সাংবাদিক বৈঠক করেই ভবিষ্যৎ কর্মসূচি তিনি জানাবেন বলে প্রতিক্রিয়া দেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

বিজেপিতে ভাঙন জল্পনা শুরু মতুয়া মহলে
শান্তনু ঠাকুরের এই বিবৃতি বিজেপির কাছে বিরাট ধাক্কা হতে পারে। মতুয়া মহলের সাসংদ-বিধায়করা যদি একসঙ্গে দল ছাড়েন, তবে বিরাট সংকটের মুখে পড়বে রাজ্য বিজেপি। পাঁচ বিধায়কের পর সাংসদ-মন্ত্রী শান্তনু ঠাকুর গ্রুপ ছেড়ে যে বার্তা দিলেন, তাতে বিজেপিতে ভাঙন জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

বিজেপির অন্দর কা বাত, বলছেন সভাপতি
যদিও এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এটা একেবারেই বিজেপির ভিতরের ব্যাপার। আমরা কথা বলে এই সমস্যার সমাধান করে নেব। রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে যদি কোনও অভিযোগ থাকে, তাও আমরা সামলে নেব। এখনও সম্পূর্ণ কমিটি গঠন হয়নি। তা হয়ে গেলে আশা করছি কোনও সমস্যা থাকবে না।

শান্তনু ঠাকুর বিদ্রোহী হয়ে উঠলেন বিজেপিতে
শান্তনু ঠাকুরের আগে যেমন পাঁচ মতুয়া বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তেমনই বিদ্রোহী হয়েছিলেন মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদর সুখেন্দ্রনাথ গায়েনও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, শুধু ভোটের সময় মতুয়াদের ব্যবহার করা হয়। মতুয়ারা তাই আর কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না। এবার মতুয়া মহাসঙ্ঘের অন্যতম সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর বিদ্রোহী হয়ে উঠলেন বিজেপির বিরুদ্ধে।

‘ঘরে ফেরা’র আহ্বানে কি সাড়া দেবেন শান্তনু
এর আগে মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর শান্তনু ঠাকুরকে ঘরে ফেরার আহ্বান জানান। তারপর শান্তনু বিজেপির সমস্ত হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন। বিজেপিতে আমরা নিষ্প্রয়োজন বলে দাবি করলেন। ফলে তাঁর তৃণমূলে ফেরার গুঞ্জন উঠেছে। তাঁকে নিয়ে জল্পনা এখন মতুয়া মহল ছাড়িয়ে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এদিন মতুয়াদের সঙ্গে বৈঠকের পর তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছিল। তবে তিনি এ বিষয়ে ধীরে চলো নীতি নিচ্ছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications