একশো দিনের কাজের কর্মীকে হুমকির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

একশো দিনের কাজ দেওয়া নিয়ে বিজেপির হয়ে কাজ করছেন এক গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক। এই অভিযোগ করে ওই ঘাটাল এলাকার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ঋতেন মান্নাকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই এর বিরুদ্ধে।

একশো দিনের কাজের কর্মীকে হুমকির অভিযোগ তৃণমূল বিধায়কের!

অভিযোগ, কালী পুজোর পর ওই নির্মাণ সহায়ক ঋতেন মান্নাকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ঘাটালের এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক।

এই হুমকি ফোন পাওয়ার পর এলাকার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন ঋতেন মান্না । ঘাটালের বিডিও অরিন্দম দাশগুপ্ত জানিয়েছেন যে এই অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

সুলতানপুর এলাকায় বিজেপি সমর্থকদের একশ দিনের কাজ দেওয়া হচ্ছে ও এই কাজ করছেন ওই নির্মাণ সহায়ক বলে অভিযোগ এলাকা র তৃণমূলের। তারপর ওই নির্মাণ সহায়ক কে ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই ফোন করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ । এই নির্মাণ সহায়ক বিজেপি র দালালি করছে বলে তাকে হুমকি দিয়ে বিধায়ক বলেছেন যে এই নির্মাণ সহায়ক যা করছে তা 'বুঝিয়ে দেব'।

যদিও শঙ্কর দলুই দাবি করেছেন যে, তিনি এই নির্মাণ সহায়ককে ফোন করলেও কোনও হুমকি দেননি। শুধু মাত্র বলা হয়েছে যাতে এলাকায় একশো দিনের কাজ ভালো করে ও স্বচ্ছতার সাথে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+