সীমান্তে বাড়ছে জামায়াতে ইসলামির প্রভাব, কথা বলতে দিল্লি যাবেন শমীক

১৯৯৯ সালে তৃণমূল কংগ্রেসের শক্তিতে ভর করে রাজ্য বিধানসভায় পা রেখেছিলেন বিজেপির বাদল ভট্টাচার্য। তিনি অশোকনগর থেকে বিধায়ক হয়েছিলেন। কিন্তু শমীকবাবু একক শক্তিতে জিতে এ বার ইতিহাস গড়েছেন। তিনি বলেছেন, বিধানসভায় একা থাকলেও বিভিন্ন ইস্যুতে সরব হবেন। শমীক ভট্টাচার্যের পাশাপাশি বিধায়ক পদে শপথ নিয়েছেন চৌরঙ্গি থেকে সদ্যনির্বাচিত নয়না বন্দ্যোপাধ্যায়ও।
শমীকবাবু বলেছেন, "বসিরহাটের মানুষের উন্নয়নের দাবিগুলি আমি বিধানসভায় নিশ্চয় তুলে ধরব। এটা আমার প্রাথমিক কর্তব্য। কিন্তু সীমান্তবর্তী এলাকায় জামায়াতে ইসলামি প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করছে। এ বিষয়ে কিছু সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ আমি রাজনাথ সিংকে দিয়েছি। ইউপিএ সরকারের সময় থেকেই জামায়াতে ইসলামি তাদের প্রভাব বিস্তার করার কাজ শুরু করেছে। এ রাজ্যের শাসক দল এখন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই কাজে মদত জোগাচ্ছে। এর ফলে সীমান্তবর্তী এলাকায় সম্প্রদায়গতভাবে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হতে বসেছে।"












Click it and Unblock the Notifications