এক নম্বর লাইন থেকে ছিটকে অন্য লাইনে ইঞ্জিন! ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের
Train Accident: ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের (Secunderabad Express) । এক নম্বর লাইন থেকে ছিটকে অন্য লাইনে চলে গেল ইঞ্জিন। যার ফলে তিনটে বগি লাইনচ্যুয়ত হয়েছে বলে জানা যাচ্ছে। হাওড়ার নলপুরে সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে খবর। ঠিক কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে এই ঘটনার যেতে সম্পূর্ণ ভাবে ব্যাহত দক্ষিণ পূর্ব শাখার রেল চলাচল। থমকে এলাধিক ট্রেন (Train Accident) ।

জানা যাচ্ছে, সেকেন্দ্রাবাদ থেকে শালিমার আসছিল ট্রেনটি। সপ্তাহে একদিন করেই চলে সেটি। তেমনই এদিন শালিমার স্টেশন ঢোকার ঠিক কিছুটা আগেই বড়সড় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ট্রেনটির এক নম্বর লাইন দিয়ে যাওয়ার কথা থাকলেও হঠাত করেই সেটি ছিটকে অন্য লাইনে চলে আসে। তৈরি হয় বিকট শব্দ এবং ঝাঁকুনি।
আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই কার্যত প্রাণভয়েই ট্রেন থেকে লাফ দিতে থাকেন। জানা যায়, পার্সেল ভ্যান সহ মোট তিনটি বগি এই ঘটনার জেরে লাইনচ্যুত হয়েছে। যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেখানে ট্রেনের গতি একেবারেই কম থাকে। সেখানে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।
তবে ট্রেনের গতি কম থাকার কারণেই কার্যত বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে রেলের ইঞ্জিনিয়ার, আরপিএফ এবং জিআরপি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
লাইন সহ একাধিক বিষয়কে খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব রেল জানিয়েছে, সাঁতরাগাছি এবং খড়গপুর থেকে দুর্ঘটনা ত্রাণ ট্রেন এবং মেডিকেল রিলিফ ট্রেন লাইনচ্যুত স্থানে পৌঁছেছে। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।
তবে এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারতীয় রেল। এমনকি খোদ বাংলাতেই ঘটেছে বেশ কয়েকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। পরিকাঠামো নিয়েও উঠেছে প্রশ্ন। সেই রেশ কাটতে না কাটতেই ফের আরও একবার ভয়াবহ দুর্ঘটনা এড়ালো আরও একটি ট্রেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications