হাওড়ার চাপ কমাতে বড় উদ্যোগ! পুরী সহ একাধিক ট্রেন ছাড়বে এবার এই স্টেশন থেকে, বিশাল প্ল্যান রেলের
Shalimar Rail Station: হাওড়া স্টেশনের (Howrah Rail Station( উপর ক্রমশ চাপ বাড়ছে। প্রত্যেকদিন একাধিক লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন ছাড়ে সেই স্টেশন থেকে। এমনকী দেশের বিভিন্নজ প্রান্ত থেকে বহু যাত্রী ট্রেনে হাওড়ায় পৌছন। এখানেই শেষ নয়, হাওড়া ডিভিশনের আওতাধীন লাইনে বহু মালগাড়ি প্রত্যেকদিন চলাচল করে। দিনে দিনে এই চাপ বাড়ছে।
ফলে প্রায়শই লোকাল কিংবা দূরপাল্লার ট্রেনগুলিকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। বহু ট্রেনকে দীর্ঘক্ষণ লাইন পেতে দাঁড়িয়ে থাকতে হয় তেমনই স্টেশনও পাওয়া যায় না সহজে। ফলে দিনে দিনে যাত্রীক্ষোভ আরও তীব্র হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে এই সমস্যা অবশেষে মেটাতে উদ্যোগী হয়েছে। শালিমার স্টেশনকে (Shalimar Rail Station) ধীরে ধীরে হাওড়ার বিকল্প হিসেবে গড়ে তোলা হচ্ছে। একেবারে ঢেলে সাজানো হচ্ছে স্টেশনটিকে।

পরিকাঠামোর উন্নতির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেল আধিকারিকরা মনে করছেন আগামিদিনে শালিমার স্টেশনটি সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে হাওড়ার উপর চাপ অনেকটাই কমবে। বলে রাখা প্রয়োজন, শালিমারকে টার্মিনাল স্টেশন হিসাবে গড়ে তোলা হয়েছিল। , মূলত পণ্য পরিবহণ ব্যবস্থা উন্নত করতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়।
কিন্ত্যু ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীসংখ্যা ক্রমশ বাড়ছে। কয়েক লাখ যাত্রী প্রত্যেকদিন যাত্রা করছেন। আর সেই কারনে শালিমার স্টেশনটিকে উন্নত যাত্রী পরিষেবার উপযুক্ত করে গড়ে তোলার সিদ্ধান্ত রেলের। বর্তমানে হাওড়া থেকে চেন্নাই, হায়দরাবাদ সহ একাধি গুরুত্বপূর্ণ রাজ্যের জন্য ট্রেন ছাড়ে। এর মধ্যেই আছে , পুরী, ভুবনেশ্বর সহ দেশের গুরুত্বপূর্ণ শহরের সঙ্গেও ট্রেন যোগাযোগ।
এই সমস্ত রাজ্যে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ হাওড়া থেকে যাচ্ছেন আবার ফিরছেন। আর উৎসবের সময় হলে তো কোথাই নেই। বাড়তি চাপ হাওড়া স্টেশনের উপর। আর সেই চাপ কমাতেই শালিমার স্টেশন থেকে আগামিদিনে আরও বেশি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের। আর সেই লক্ষ্যেই একেবারে পরিকাঠামোর সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়েছে। এর প্রথম ধাপ হিসেবে নয়া স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, ১২ মিটার দৈর্ঘ্যের জোড়া ফুটব্রিজ তৈরি হবে। প্রথমটি ১ নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মকে সংযুক্ত করবে।
অন্য ফুটব্রিজটি ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মের সেতুবন্ধন করবে বলে 'বর্তমান' সংবাদপত্রের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এখানেই শেষ নয়, স্টেশনে গাড়ি ঢোকা বেরনো ক্ষেত্রে যথেষ্ট সমস্যা আছে। আর এই সমস্যা থেকে পাকাপাকিভাবে মুক্তি দিতে সুন্দর রাস্তা তৈরির সিদ্ধান্ত।
এছাড়াও আধুনিক পার্কিং এরিয়া তৈরি করা হবে। থাকবে সাবওয়ে এবং আন্ডারপাস। এতে যাতায়াত আরও মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে শালিমার স্টেশনে নয়া টিকিট কাউন্টার, লিফ্ট, এসক্যালেটর, ট্রাভেলেটর, র্যাম্প সহ বহু আধুনিক সুযোগসুবিধা তৈরি করা হচ্ছে বলেও জানা ঝাচ্ছে।
অন্যদিকে যাত্রী সুরক্ষাতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। যেমন থাকছে সিসিটিভি ক্যামেরা থেকে বাড়তি রেল পুলিশ। এছাড়াও একাধিক নতুন ব্যবস্থা থাকছে এই শালিমার স্টেশনকে (Shalimar Rail Station) ঘিরে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications