Indian Rail: পুরী-শালিমার উইকলি, পুরী ধৌলি এক্সপ্রেস বাতিল, সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে বহু লোকাল এবার
Indian Rail: ফের একবার একাধিক ট্রেন বাতিলের (Train Cancelled) খবর। হাওড়ার খড়গপুর ডিভিশনে বহু ট্রেন বাতিল হতে চলেছে। একই সঙ্গে একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ বদল হচ্ছে বলেও জানা যাচ্ছে। আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকছে। শুধু তাই নয়, বহু লোকাল ট্রেনের প্রান্তিক স্টেশন হাওড়া পর্যন্ত থাকলেও সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে। এমনকী ওই সমস্ত লোকাল ছাড়বে সাঁতরাগাছি থেকেও (Local Train Run Santragachi Station) ।
ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সাঁতরাগাছিতে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হচ্ছে। যা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে। চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত আর এই কাজের জন্য রেলের একাধিক ট্রেন বাতিল এবং বহু ট্রেনকে সাঁতরাগাছি থেকেই চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

দীর্ঘ এই কাজের জন্য আরও একবার চরম সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। চরম ভোগান্তির মধ্যে বেশ কয়েকটি দিন কাটাতে হবে। আগামী ৩০ এপ্রিল থেকে সাঁতরাগাছিতে কাজের জন্য বাতিল থাকবে তা একনজরে জেনে নিন। এমনকী কোন কোন লোকালের যাত্রাপথ বদল হচ্ছে তাও রইল এই প্রতিবেদনে।
কবে কোন ট্রেন বাতিল থাকছে -
- Indian Rail: বাতিল একাধিক ট্রেন
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, দফায় দফায় আগামী ২ মে থেকে ১৮ মে পর্যন্ত বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। তালিকায় যেমন আছে পুরী-শালিমার উইকলি স্পেশাল, পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস, হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস বাতিল থাকবে দফায় দফায়। এছাড়াও রূপশী বাংলা, ঘাটশিলা মেমু সহ অন্তত ১০ টিরও বেশি দুরপাল্লার এক্সপ্রেস বাতিল থাকবে আগামী প্রায় দুমাস ধরে।
কবে কোন ট্রেন বাতিল থাকছে জানতে এই লিঙ্কে ক্লিক করুন-
- Indian Rail: যাত্রাপথ সংক্ষিপ্ত হচ্ছে
এছাড়াও বহু লোকাল আছে যেগুলির যাত্রাপথ সাঁতরাগাছি পরন্ত থাকবে। যেমন 38402 পাঁশকুড়া-হাওড়া EMU সাঁতরাগাছি পর্যন্ত চলবে আগামী ৩ এবং ৫ মে। সাঁতরাগাছি থেকে চলাচল করবে হাওড়া-আমতা-হাওড়া EMU (ট্রেন নম্বর - 38905/38908)। এছাড়াও আগামী ১১ মে সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং ফিরবে একাধিক লোকাল। তালিকায় আছে পাঁশকুড়া-হাওড়া, হাওড়া-মেদিনীপুর, আমতা-হাওড়া, খড়গপুর-হাওড়া, মেচেদা-হাওড়া, হলদিয়া-হাওড়ার মতো একাধিক লোকাল ট্রেন।
এছাড়াও ১১ তারিখ একাধিক এক্সপ্রেস যেমন আদ্রা-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-আদ্রা এক্সপ্রেস চলবে খড়গপুর পর্যন্ত। ১৭ মে'তেও এই পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে রেলের বিজ্ঞপ্তি। শুধু তাই নয়, ১৭ মে একই ভাবে একাধিক লোকাল ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে আপ এবং ডাউনে চলবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের দেওয়া বিজ্ঞপ্তি জেনে নিন। কিংবা রেলের অনুসন্ধান কেন্দ্রে গিয়ে বিস্তারিত জেনে রাখুন
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications