(ছবি) আমার থেকে অপ্রত্যাশিত কিছুই প্রত্যাশা করুন : শাহরুখ খান
কলকাতা, ৩০ অক্টোবর : "আমার থেকে অপ্রত্য়াশিত কিছুই প্রত্যাশা করুন।" আর এই কথা বলেই ভক্তদের থেকে আবারও একশোয় একশো নম্বর তুলে নিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। বুধবার কলকাতার সেন্ট জেভিয়ার্স মাঠে হ্যাপি নিউ ইয়ার ছবির প্রচারে এসে এমনটাই অনুরোধ করলেন দর্শকদের জন্য।
এদিন শাহরুখ বলেন, "আমার থেকে অপ্রত্যাশিতই কিছু প্রত্যাশা করবেন। আমি প্রত্যেক সময় নিজের সবচেয়ে ভালটা দেওয়ারই চেষ্টা করি এবং মানুষের ভালবাসার স্বার্থে অপ্রত্যাশিত কিছু দেওয়ারই চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করতে। যাতে মানুষ আমার কাজকে পছন্দ করে।"
ইতিমধ্যে হ্যাপি নিউ ইয়ার বক্স অফিসে ধুন্ধুমার ফেলে দিয়েছে। যাবতীয় রেকর্ড ভেঙে এই বছরের সেরা ছবি হ্যাপি নিউ ইয়ার। নিজের কেরিয়ারের শুরুতেই নেগেটিভ চরিত্রে অভিনয় করেই এসেছিল সাফল্য। তার পর সেখান থেকে জনপ্রিয় রোমান্টির নায়ক ও সবশেষে বলিউডের বেতাজ বাদশা হওয়া।
এ প্রসঙ্গে অবশ্য শাহরুখের মন্তব্য, আমি মাঝে মাঝেই খবরের কাজে পড়ি যে কীভাবে আমি একই ধরণের কাজ পরের পর পর করে যাই। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, কারণ আমি মানুষের কাছে এটার ব্যাখ্যা করতে পারি না যে এটা একই জিনিস নয়। এই বিষয়টা আমাকে সত্যিই আঘাত করে। আমি যেটা করি তা মনের গভীর থেকে অনুভব করি এবং নিজেকে নতুনভাবে আবিস্কার করার চেষ্টা করি।
বলিউড তারকা হওয়ার পাশাপাশি শাহরুখ পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও বটে। বাংলা ছবির প্রচারেও তারা যথাসাধ্য চেষ্টা করবেন বলে বাঙালি ভক্তদের এদিন আশ্বস্ত করেছেন শাহরুখ। তিনি বলেন, "বাংলা ছবির প্রচার আমার কাছে দায়িত্ব বা কর্তব্য নয়, বরং এটা আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়। প্রচার হচ্ছে এমন একটা জিনিস যা সম্পর্কে আমি কম বেশি জানি, আমি দক্ষ এ ব্যাপারে। কিন্তু আমি কোনও কিছু হঠকারিতার সঙ্গে করি না, সময় লাগে। আমার যথাসাধ্য চেষ্টা আমি করব।"
শাহরুখ এও বলেন, "আমি যে ভাষায় ছবি করি তার ফলে আমার নাগালের পরিধিতা বিস্তৃত। সেই বিশেষত্বটা আমি এখানে আনতে চাই এবং এখানকার সংস্কৃতি, সাহিত্য, বুদ্ধিমত্তা ও সৃজনশীল বিষয়গুলি বাংলার বাইরে ছড়িয়ে দিতে চাই। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলা হল দেশের সাংস্কৃতিক কেন্দ্র। এখানে সেখার অনেককিছু আছে, এখান থেকে নেওয়ার মতো অনেককিছু আছে।"












Click it and Unblock the Notifications