ভোটের জন্য বঙ্গ বিজেপির ১৫ জনের দল গড়লেন শাহ, কারা আছেন ওই কমিটিতে?
পশ্চিমবঙ্গ থেকে লোকসভা ভোটে ৩৫টি আসন জিততে চাইছেন অমিত শাহ। সেজন্য বঙ্গ নেতৃত্বদের নিয়ে কলকাতায় এসে বৈঠক করে ফেললেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সেখানে উপস্থিত। এছাড়াও ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। ১৫ সদস্যের বিশেষ দল তৈরি করা হল নির্বাচনের জন্য।
পশ্চিমবঙ্গের বিজেপির কোর কমিটির নেতাদের সঙ্গে অমিত শাহ ও জেপি নাড্ডা বৈঠক করলেন। সেখানেই দলের রূপরেখা নিয়ে আলোচনা হল। ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করা হল বাংলার জন্য। ১৫ জন নেতৃত্বকে নিয়ে এই দল গঠন করা হয়েছে। তার মধ্যে বাংলার ১০ জন বিজেপির নেতা রয়েছেন। অন্য পাঁচ জন কেন্দ্রের নেতা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপির অন্যতম মুখ ছিলেন মুকুল রায় ও দিলীপ ঘোষ। সাংগঠনিক কাজকর্ম ও নির্বাচনী কৌশল সম্পর্কে সমস্ত রকম দায়িত্ব ছিল মুকুল রায় ও দিলীপ ঘোষের উপর। তাদের নেতৃত্বেই বিজেপি বাংলায় ভালো ফল করেছিল। মুকুল রায় এখন আর রাজনীতির অলিন্দে নেই। কিন্তু বাংলা থেকে ৩৫টি আসন পাওয়ার জন্য মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
রাজ্য বিজেপির বিশেষ কোর কমিটি রয়েছে। কিন্তু নির্বাচনের জন্য আরও একটি দল তৈরি করা হল। অমিত শাহ ও জেপি নাডা দুজনে এই দল ঠিক করে দিলেন। রাজ্যের নেতাদের মধ্যে প্রথম তিন নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ।এছাড়াও ওই দলে আছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায়। রাখা হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মণ ও রাহুল সিনহাকে।
কেন্দ্রের পাঁচ বিজেপি নেতা রয়েছেন এই কমিটিতে। আশা লাকড়া, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য ও সতীশ ধন্ড আছেন কেন্দ্রের তরফে। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক হিসেবে মঙ্গল পান্ডে ও অমিত মালব্য দায়িত্ব সামলাচ্ছেন। লোকসভা ভোটের কর্মসূচি ও প্রচার কৌশল এই বিশেষ দল ঠিক করবে।
তবে এই দল নিয়ে সামান্য প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বঙ্গ বিজেপিতে তিনটি গোষ্ঠী রয়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ তিন দিকে অবস্থান করেন। একসঙ্গে তাদের পাওয়া যায় না কোনও কর্মসূচিতে। সাংগঠনিক ক্ষেত্রেও খুব একটা তাদের পাশাপাশি দেখতে পাওয়া যায় না। তাহলে এই বিশেষ দলের ক্ষেত্রে কাজ কীভাবে হবে?
যদিও নেতৃত্বের তরফে এই বিষয়ে কোনও বক্তব্য রাখা হয়নি। তিন জনের মধ্যে কোনও দূরত্ব নেই। এমন দাবিও বরাবর বঙ্গ বিজেপির থেকে করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে তাহলে কি সবাইকে একজোট করতে চাইছে বঙ্গ বিজেপি? প্রশ্ন উঠছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?











Click it and Unblock the Notifications