ফাল্গুনের দোরগোড়ায় নিম্নচাপের ছায়া, সপ্তাহজুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ইঙ্গিত
ফাল্গুনের শুরুতেই বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে রূপ নেবে ও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পরে রিকার্ভ করে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করতে পারে শক্তিশালী নিম্নচাপ হিসেবে।
উত্তর ভারতের উপরে সক্রিয় রয়েছে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। পাশাপাশি উত্তর পূর্ব অসম সংলগ্ন এলাকায় আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একাধিক আবহাওয়াগত উপাদানের জেরে রাজ্যে আর্দ্রতা বাড়ছে, যার প্রভাব পড়বে সপ্তাহের শুরুতেই।

২৪ ফেব্রুয়ারি অর্থাৎ আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বিশেষ করে ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা বেশি। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে, যদিও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। সর্বত্রই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপটি পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে। ফলে সরাসরি রাজ্য বা ওড়িশা উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে ও তাপমাত্রায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যাবে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা প্রায় দু'ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে ও সর্বনিম্ন প্রায় ২০ ডিগ্রির আশেপাশে। ইতিমধ্যেই শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা উপরে অবস্থান করছে।
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা প্রবল। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার, দমকা হাওয়ায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উপকূলবর্তী এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেরল, লাক্ষাদ্বীপ ও শ্রীলঙ্কা উপকূলেও সমুদ্র অশান্ত থাকবে।
সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবারের পর থেকে ফের আবহাওয়া শুষ্ক হওয়ার ইঙ্গিত।
দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তামিলনাডু, কেরল, পুুুদুচেরি ও করাইকাল এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম ভারতে, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
ফাল্গুনের শুরুতেই আবহাওয়ার এই বদল রাজ্যবাসীকে সপ্তাহের প্রথম কয়েকদিন ছাতা হাতে চলার প্রস্তুতি নিতে বাধ্য করছে। যদিও ভারী দুর্যোগের সম্ভাবনা নেই, তবুও ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি দৈনন্দিন জীবনে সামান্য ব্যাঘাত ঘটাতে পারে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications