সারদা-কাণ্ডে সুরজিৎ, মদনের বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ

সুরজিৎ
নয়াদিল্লি, ১২ নভেম্বর: সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত করুক পরিবহণ মন্ত্রী মদন মিত্র ও কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থের বিরুদ্ধে। বিজেপি বা সিপিএম নয়, এই সুপারিশ করল এসএফআইও বা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। এটি কেন্দ্রীয় সরকারের অধীন একটি তদন্তকারী সংস্থা। বড় মাপের আর্থিক কেলেঙ্কারির তদন্ত করে থাকে তারা। দেড় বছর ধরে তদন্ত করে কেন্দ্রের কাছে ৫০০ পাতার রিপোর্ট জমা দিয়েছে এসএফআইও। সেখানেই এমন সুপারিশ করা হয়েছে।

এসএফআইও-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ১৪টি রাজ্যে ব্যবসা বিস্তার করেছিল সারদা গোষ্ঠী। ২৭ লক্ষের বেশি আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ আড়াই হাজার কোটি টাকারও বেশি। প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা ছাড়া এমন ঘটনা ঘটতে পারত না বলে জানিয়েছে এসএফআইও।

যে যে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা উচিত বলে জানিয়েছে এসএফআইও, তাঁরা হলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র, কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ, প্রাক্তন আইপিএস রজত মজুমদার (এখন সিবিআই হেফাজতে), ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার ওরফে নীতু (এখন সিবিআই হেফাজতে), ব্যবসায়ী রমেশ গান্ধী প্রমুখ।

এসফআইও-র এই রিপোর্টের ফলে তৃণমূল কংগ্রেস চাপে পড়ে গেল বলেই মনে করা হচ্ছে। কারণ ইদানীং আবার মদন মিত্রকে দলে গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সিবিআই তাঁকে নিয়ে টানাহ্যাঁচড়া শুরু করে, তা হলে নিঃসন্দেহে তৃণমূল সুপ্রিমোর কাছে তা অস্বস্তিকর বিষয় হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+