বার্নপুর থেকে নবান্ন বাইক মিছিলে বাধা দুর্গাপুরে! কড়া সমালোচনায় বাম ছাত্র-যুবরা, দেখুন ভিডিও
বার্নপুর থেকে নবান্ন পর্যন্ত সিপিএম-এর ছাত্র-যুবদের বাইক মিছিল আটকানোকে ঘিরে উত্তেজনা। চল্লিশজনকে গ্রেফতার করা হয়।
বার্নপুর থেকে নবান্ন পর্যন্ত সিপিএম-এর ছাত্র-যুবদের বাইক মিছিল আটকানোকে ঘিরে উত্তেজনা। চল্লিশজনকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে দাবি করা হয়েছে মিছিলেন কোনও অনুমতি ছিল না। পরে ধৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।

কাজের দাবি, পড়াশোনার খরচ কমানোর দাবিতে বার্নপুর থেকে এক হাজার ছাত্র যুবর মিছিল শুরু হয় এদিন সকালে। এমনটা জানিয়েছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। এসএফআই-ডিওয়াইএফআই পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। বাম ছাত্রযুবদের অভিযোগ, কোনও কারণ ছাড়াই রাস্তা আটকানো হয়
বলে অভিযোগ করেছেন সৃজন ভট্টাচার্য। পুলিশি বাধা পাওয়ায় রাস্তায় বসে পড়ে বাম-ছাত্রযুবরা। ধস্তাধস্তির পরে তাঁদের পুলিশ ভ্যানে দুর্গাপুর নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করা হয়েছে বাম ছাত্রযুবদের তরফ থেকে।

এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য এই পুলিশি পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন।












Click it and Unblock the Notifications