আগামী ৮ ই জানুয়ারি রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআইয়ের

আগামী ৮ ই জানুয়ারি রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআইয়ের

ইতিমধ্যেই প্রেসিডেন্সি ও যাদবপুরে বেজে গেছে ছাত্র ভোটের দামামা। এবার তার মাঝেই আগামী ৮ ই জানুয়ারি রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল ভারতের ছাত্র ফেডারেশন। এসএফআই সহ চারটি বাম ছাত্র সংগঠনের মিলিত প্রয়াসে এই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, পাশাপাশি ওইদিন দেশ ব্যাপী ধর্মঘটের পথে হাঁটতে চলছে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু।

আগামী ৮ ই জানুয়ারি রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআইয়ের

ওইদিন শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম দৈনিক মজুরির পরিমাণ বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাস সহ একাধিক ইস্যুতে সিটুর ডাকা ধর্মঘটকে এসএফআইয়ের তরফ থেকে সংহতি জানানো হবে বলেও জানা গেছে।

ছাত্র ধর্মঘট উপলক্ষে ইতিমধ্যে কলকাতায় বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে আগামী ২৩ শে ডিসেম্বর। প্রায় দেড় বছরের উপর সময় ধরে ধরে রাজ্য জুড়ে বন্ধ রয়েছে ছাত্র ভোট। দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এর আগেও একাধিকবার পথে নেমেছে এসএফআইয়। ডাক দেওয়া হয়েছে রাজভবন অভিযানেরও।

সরকারি ও বেসরকারি কলেজ- বিশ্ববিদ্যালয় গুলিতে বর্ধিত ফি প্রত্যাহার, সুস্থ গণতান্ত্রিক ক্যাম্পাসের পরিবেশ রক্ষা সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বাম ছাত্র যুবদের পক্ষ থেকে। আসন্ন ছাত্র ভোটের আগে ধর্মঘটে 'তৃণমূল কংগ্রেসকে হারাও বিজেপি তারাও' স্লোগানের মাধ্যমেই রাজ্যের সমস্ত ছাত্রীকে কে বিজেপি-তৃণমূলের জোড়া বিপদ সম্পর্কে অবগত করতে চাইছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+