নিগৃহীত কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরে

নিগৃহীত কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরে

সোমবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকায় যে কিশোরীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় তার পরিচয় সোমবার রাতে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানায় যে বছর ১৭-র ওই কিশোরীকে গণধর্ষণ করার পর খুন করে তার শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করে সোমবার রাতে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল মাহবুর মিঞা, পঙ্কজ বর্মন ও গৌতম বর্মন। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন যে এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।

নিগৃহীত কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরে

পুলিশ জানায় যে এই কিশোরীর বাড়ি গঙ্গারামপুর এলাকায় । গত বছর মাধ্যমিক পরীক্ষা দিলেও পাশ করেনি। এই বছর আবার পরীক্ষা দিতে বসার কথা তার। পুলিশ সূত্রে জানা গেছে যে সোমবার কুমারগঞ্জ এলাকায় অশোকনগরের কাছে একটি কালভার্টের কাছে ওই কিশোরীর দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় তার দেহ সনাক্ত করা হয়েছে। তার সাথে মাহবুর মিঞার সম্পর্ক ছিল।

রবিবার বিকালের পর থেকে এই কিশোরীর খোঁজ পাওয়া যায়নি। পুলিশ দাবি করেছে যে মাহবুর মিঞা ও তার দুই বন্ধু তাকে গণধর্ষণ করে। তারপর এই অত্যাচারের কারণে মেয়েটি অচৈতন্য হয়ে গেলে তার গলা কেটে খুন করা হয়েছে। তার পরিচয় যাতে জানা না যায় তার জন্য মোটর সাইকেলের পেট্রল তার ওপর ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য গত বছর হায়দরাবাদ এলাকায় এক পশু চিকিত্সককে একইভাবে ধর্ষণ করে খুন করা হয়। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। অভিযুক্ত চার জন গ্রেফতার হয়। তারা পুলিশের কাছ থেকে পালাতে গেলে এনকাউনটারে মৃত্যু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+