মোড় ঘোরালেন সাংসদ! এবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ পঞ্চায়েত সদস্যদের

ফের পঞ্চায়েত সদস্যদের দলবদল। এবার তা বিজেপির পক্ষে। ঘটনাস্থল কোচবিহারের ভেটাগুড়ি। বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের নিজের এলাকা।

ফের পঞ্চায়েত সদস্যদের দলবদল। এবার তা বিজেপির পক্ষে। ঘটনাস্থল কোচবিহারের ভেটাগুড়ি। বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের নিজের এলাকা। সূত্রের খবর অনুযায়ী, সাংসদেরই উদ্যোগে ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এক পঞ্চায়েত প্রধান বিজেপিতে যোগদান করেছেন। ফলে কোচবিহারেই তৃণমূল কংগ্রেসের পক্ষে যে ঘরওয়াপসি শুরু হয়েছিল, তা রুখে দেওয়া গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

 লোকসভা ভোটের পরেই দখল নেয় বিজেপি

লোকসভা ভোটের পরেই দখল নেয় বিজেপি

গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার ভেটাগুড়ি ১ ও ২ গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। কিন্তু লোকসভা নির্বাচনের পরেই দলে দলে পঞ্চায়েত সদস্যরা বিজেপিতে যোগ দেন।
ফলে পঞ্চায়েতগুলি যায় বিজেপির দখলে।

ফের দলবদলে পঞ্চায়েত তৃণমূলের দখলে

ফের দলবদলে পঞ্চায়েত তৃণমূলের দখলে

লোকসভা ভোটের পর মাস দুই তিন যেত না যেতেই ঘরওয়াপসির সুবিধা পায় তৃণমূল। বিজেপিতে যাওয়া পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে ফিরে আসায় ভেটাগুড়ি ২ পঞ্চায়েত যায় তৃণমূলের দখলে।

 এবার পঞ্চায়েত সদস্যদের বিজেপিতে যোগদান

এবার পঞ্চায়েত সদস্যদের বিজেপিতে যোগদান

সূত্রের খবর অনুযায়ী, এই পরিস্থিতির মধ্যেই ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এক পঞ্চায়েত সদস্যকে বিজেপিতে নিয়ে আসতে সক্ষম হয়েছেন, সাংসদ নিশীথ অধিকারী। এরা স্বেচ্ছায় বিজেপিতে এসেছেন বলে দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব। এরপর এলাকার আরও পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দান করতে পারেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে।

 গত মাসেই তৃণমূলের পক্ষে হয়েছিল দলবদল

গত মাসেই তৃণমূলের পক্ষে হয়েছিল দলবদল

গতমাসের শেষে দিকে কোচবিহারে দলবদল হয়েছিল। বিজেপি চেড়ে তৃণমূলে ফিরে গিয়েছিলেন অনেকে। লোকসভা ভোটের পরেই কোচবিহারে তৃণমূলের সংগঠনে ব্যাপক ভাঙন ধরেছিল। সেই ভাঙনকে রুখে দিয়ে তৃণমূলের নেতা তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের এলাকায় ঘরওয়াপসি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+