দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত, জারি সতর্কতা, জেনে নিন আজকের আজকের আপডেট
রাজ্যে জাঁকিয়ে শীতের কড়া নাড়া আর অনুমান নয়, বাস্তবেই কনকনে শীতের ছোঁয়া আসছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেন সামনে রেখেই রাতের পর রাত নামছে পারদের সূচক। দার্জিলিংয়ের পাহাড়ে তাপমাত্রা ইতিমধ্যেই ৮ ডিগ্রিতে, আর দক্ষিণবঙ্গও পিছিয়ে নেই পুরুলিয়া ও বীরভূম একপ্রকার উত্তরবঙ্গকে টক্কর দেওয়ারই চেষ্টায়।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারও ঠান্ডার দাপট কমার সম্ভাবনা খুবই কম। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বেশ কিছু জেলায় জারি হয়েছে বিশেষ সতর্কতা।

দক্ষিণবঙ্গের ৭ জেলায় শীতের দাপট তুঙ্গে থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর এই সাত জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ঘুরপাক খাবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নভেম্বরের মাঝামাঝি এভাবে পারদ নামার কারণ হিসেবে আবহবিদরা বলছেন শক্তিশালী নিম্নচাপ নেই তবে পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতি,
ফলে বাধাহীনভাবে বইছে শুষ্ক উত্তরের হাওয়া। তবে এই জাঁকিয়ে শীত অনেকদিন থাকবে কি? এনিয়ে হাওয়া অফিসের ইঙ্গিত পরবর্তী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাই আপাতত শীতে বাজিমাত হলেও পরে শীত বাড়বে।
উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলে শীতের ছাপ স্পষ্ট। বৃহস্পতিবার সকালে দার্জিলিং ও পার্শ্ববর্তী এলাকায় ৮.৬ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে পারদ। সমতলেও শীতের আঁচ রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং সহ প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১৪থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
দক্ষিণবঙ্গের মধ্যে শ্রীনিকেতন উঠে এসেছে শীতলতম স্থানের তালিকায়। সেখানে রেকর্ড তাপমাত্রা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।
উলুবেড়িয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো এলাকাও আজ কাঁপবে ১৪ ডিগ্রির আশেপাশের ঠান্ডায়।আবহাওয়াবিদদের মতে ২০ নভেম্বরের পর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপ তৈরি হলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প ঢুকবে, ফলে উত্তরের হাওয়া বাধাগ্রস্ত হয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
তবে এখানেই শেষ নয় নভেম্বর শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতেই নতুন শৈত্যপ্রবাহ ঢুকতে পারে রাজ্য জুড়ে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications