অতিপ্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা! বাংলার আট জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট
রাজ্যে এবার অতিপ্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা। আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো বাতাস এবং সঙ্গে সূর্যের তাপের কারণে এই পরিস্থিতি। আপাতত ২১ এপ্রিল রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপপ্রবাহের সঙ্গে গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়ে মঙ্গলবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পানাগড়ে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি।

- তাপমাত্রা স্বাভাবিকের ৪-৭ ডিগ্রি বেশি থাকতে পারে
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে রাজ্য জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। ফলে আগামী দুই দিনে তাপমাত্রা স্বাভাবিতে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। আর পরবর্তী দুই দিনে তাপমাত্রা স্বাভাবিকের ৪-৭ ডিগ্রি বেশি থাকতে পারে।
- সর্বনিম্ন আর্দ্রতাও বেশি থাকবে
আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলের জেলাগুলিতে আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৮০-৯০ শতাংশ। আর ভিতরের জেলাগুলিতে ৭০-৮০ শতাংশের মতো। তবে সর্বনিম্ন আর্দ্রতা থাকতে পারে ৪০ শতাংশের বেশি।
- তাপপ্রবাহের সতর্কবার্তা
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও হুগলি জেলার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
- আবহাওয়া দফতরের অরেঞ্জ অ্যালার্ট
আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, ১৯ থেকে ২১ এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে কোনও কোনও অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এই সব জেলাগুলির মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া ওই তিন দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে চলেছে।












Click it and Unblock the Notifications