উত্তরবঙ্গে এখনও স্বাভাবিক নয় ট্রেন চলাচল, বিঘ্নিত পরিষেবা
সিএএ-এর প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখতে থাকে সাধারণ মানুষ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট স্টেশনে। তেভাগা এক্সপ্রেস চললেও ২৪ তারিখ পর্যন্ত বন্ধ হয়ে আছে গৌড়, শিলিগুড়ি ইন্টারসিটি সহ অন্যান্য ট্রেন পরিষেবা। স্বাভাবিকভাবেই এই ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে অসুবিধার মধ্যে পড়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা।

এছাড়া যে সমস্ত ছত্র ছাত্রী পরীক্ষা দিতে যাওয়ার কথা তারাও আটকে পড়েছে। শনিবার বালুরঘাট স্টেশন শুনশান কোনও মানুষদের দেখতে পাওয়া যায়নি। রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই আবারও নতুন করে ৩ টি ট্রেন চলাচল করবে না বলে বাতিলের নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। ফলে সমস্যার সমুক্ষিন হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
এই বিষয় নিয়ে প্যাসেঞ্জারদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা জানান, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায়তো কোনো গন্ডগোল অশান্তি হয়নি। তারা আরো বলেন ট্রেন গুলি মালদা পর্যন্ত চলাচল করলে তাহলে সাধারণ মানুষের পক্ষে খুব সুবিধাই হতো। এদিন সাধারণ মানুষেরা ট্রেন ধরতে ফিরে যেতে হয়েছে নিজেদের বাসস্থানে । নিতত্যাত্রীরা জানান আমরা জানতে এসে ছিলাম স্টেশনে আমাদের টিকিট বাতিল করে দিয়েছে কিনা আসার পর জানতে পারি ট্রেন বাতিল হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications