পুরভোটের সামনে শুভেন্দু অধিকারী গড়ে জবাব, বহু অনুগামী সহ প্রভাবশালী নেতার যোগদান বিজেপিতে
পুরভোটের সামনে শুভেন্দু গড়ে জবাব বিজেপির, বহু অনুগামী সব প্রাক্তন কাউন্সিলর গেরুয়া বাহিনীতে
শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল কংগ্রেসকে জবাব দিল বিজেপি। পূর্ব মেদিনীপুরে বিজেপি কিংবা অন্য দলে বারে বারে ভাঙনের কথা সামনে এসেছে। কিন্তু এবার বিজেপি তার জবাব দিল। এগরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বহু অনুগামী নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

তৃণমূল থেকে বিজেপিতে যোগ
এগরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মনীন্দ্র মাইকপ বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির কাঁথি সাংগনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। নেতার সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন বহু অনুগামী।

'তৃণমূলের নীতি আদর্শ নেই'
বিজেপিতে যোগ দেওয়া মনীন্দ্র মাইকপের অভিযোগ তৃণমূলের নীতি আদর্শ নেই।

বিজেপি আদর্শে অনুপ্রাণিত
দলত্যাগী নেতা আরও জানিয়েছেন, বিজেপির আদর্শে তিনি অনুপ্রাণিত।

মাস খানেক আগে বিজেপিতে ভাঙন
মাসখানেক আগে বিজেপিতে ভাঙন ধরিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভগবানপুরের বিজেপি নেতা সন্দীপ বেরা তৃণমূলে যোগ দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications