বিজেপিতে যোগদানের হিড়িক! শুভেন্দুর মদতেই হিংসার আমদানি, আর যা বললেন দিলীপ ঘোষ

বর্ধমানে বিজেপির সমাবেশে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস থেকে যোগ দিলেন প্রায় ৭৫০ জন নেতা-কর্মী। দলে নতুন আসা নেতা-কর্মীদের হাতে পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

বর্ধমানে বিজেপির সমাবেশে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস থেকে যোগ দিলেন প্রায় ৭৫০ জন নেতা-কর্মী। দলে নতুন আসা নেতা-কর্মীদের হাতে পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সমাবেশে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গে হিংসা আমদানির অভিযোগ করেছেন শুভেন্দুর বিরুদ্ধে।

'তৃণমূল সন্ত্রাসবাদীদের দল'

টুইটে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, তৃণমূল সন্ত্রাসবাদীদের দলে পরিণত হয়েছে। হাজারো হাজারো সমাজ বিরোধী তৃণমূলের পতাকার তলায় আশ্রয় নিয়েছে বলে অভিযোগ তাঁর। কোচবিহার থেকে কাকদ্বীপ এই প্রক্রিয়ায় তৃণমূল রাজনীতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

সূত্রের খবর অনুযায়ী, এদিন বিজেপিতে যোগদানকারী ৭৫০ নেতা-কর্মীর মধ্যে প্রায় ৫০০ জন তৃণমূল থেকে এবং প্রায় ২৫০ জন সিপিএম ও কংগ্রেস থেকে বিজেপি গিয়েছেন।

'সন্ত্রাসের আমদানি করছেন শুভেন্দু'

সমাবেশে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গে হিংসা আমদানির অভিযোগ করেছেন শুভেন্দুর বিরুদ্ধে।

'সমস্যা আইনশৃঙ্খলার'

সমাবেশে দিলীপ ঘোষ বলেন, আইনশৃঙ্খলা ছাড়া কোনও বিনিয়োগ পশ্চিমবঙ্গে হবে। একমাত্র বিজেপিই রাজ্যে দুর্নীতি মুক্ত প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে।

পুলিশকে 'হুমকি'

সমাবেশে দিলীপ ঘোষ বলেন, পুলিশকর্মীরা তৃণমূল ক্যাডারদের জন্য নয়, সাধারণ মানুষদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+