পার্টি অফিস উদ্বোধন হতেই দলবদল! পুরুলিয়ায় তৃণমূল ও সিপিএম থেকে শ'য়ে শ'য়ে কর্মীর যোগদান বিজেপিতে

পার্টি অফিস উদ্বোধন হতেই দলবদল! পুরুলিয়ায় তৃণমূল ও সিপিএম থেকে শ'য়ে শ'য়ে যোগদান বিজেপিতে

জঙ্গলমহলে ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে। সঙ্গে ভাঙন সিপিএম-এও। বাঘমুন্ডি বিধানসভায় এলাকার বুড়দায় তৃণমূল ও সিপিএম থেকে প্রায় ৩০০ পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন। দলত্যাগীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাত।

বুড়দা কালিমাটিতে বিজেপি কার্যালয়ের উদ্বোধন

বুড়দা কালিমাটিতে বিজেপি কার্যালয়ের উদ্বোধন

বুড়দা কালিমাটিতে বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেছেন বিজেপির সাধারণ সম্পাদক তথা, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মহাতা।

তৃণমূল ও সিপিএম কর্মীদের দলবদল

তৃণমূল ও সিপিএম কর্মীদের দলবদল

এই পার্টি অফিসের উদ্বোধনের পরেই বুড়দা কালিমাটি এলাকার প্রায় ৩০০ তৃণমূল ও সিপিএম পরিবারের কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাত।

আগামী দিনে আরও যোগদান

আগামী দিনে আরও যোগদান

বিজেপি নেতা রাকেশ মাহাতর দাবি মোদীজির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাকে বাঁচাতেই এই যোগদান। আগামী দিনে এই ধরনের আরও যোগদান হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যায়, দুর্নীতির প্রতিবাদে যোগদান

অন্যায়, দুর্নীতির প্রতিবাদে যোগদান

সিপিএম-এর জোনাল কমিটির সম্পাদিকা, তথা সজেলা কমিটির সদস্য শূলধা মাহাত জানিয়েছেন, অন্যায় দুর্নীতি সহ্য করতে না পেরে বিজেপিতে যোগদান। বিজেপির হাত শক্ত করে এলাকাকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+