এর আগেও মুখ্যমন্ত্রীর মুখে 'ছোট ঘটনা', একনজরে কোথায় কোন ঘটনা

মুখ্যমন্ত্রী এদিন যাদবপুরে বলেছেন, দুটি ছোট ছোট ঘটনা ঘটেছে। সব ট্রেন তিনদিন ধরে বন্ধ। তবে এবারই অবশ্য প্রথম নয়। ক্ষমতায় আসার পর থেকেই তিনি ছোট ঘটনার তত্ত্ব খাড়া করেছিলেন।

মুখ্যমন্ত্রী এদিন যাদবপুরে বলেছেন, দুটি ছোট ছোট ঘটনা ঘটেছে। সব ট্রেন তিনদিন ধরে বন্ধ। তবে এবারই অবশ্য প্রথম নয়। ক্ষমতায় আসার পর থেকেই তিনি ছোট ঘটনার তত্ত্ব খাড়া করেছিলেন। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে অধ্যক্ষে নিগ্রহে নাম জড়িয়েছিল তৃণমূলের নেতার। মুখ্যমন্ত্রী বলেছিলেন,ছোট ছোট ছেলেমেয়েরা ভুল করেছে।

রেলে হামলাও ছোট ঘটনা

রেলে হামলাও ছোট ঘটনা

মঙ্গলবার নিয়ে পরপর চারদিন রাজ্যে একের পর এক স্টেশনে হামলা হয়েছে। স্টেশন মাস্টারের ঘলে লুটপাট চালানোর পাশাপাশি সেখানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্য হল মালদার ভালুকা, হাওড়ার উলুবেড়িয়া, মুর্শিদাবাদের কৃষ্ণপুর, দক্ষিণ ২৪ পরগনার আকড়া। বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে আরও স্টেশন। স্টেশনগুলিতে দাঁড়িয়ে থাকা একের পর ট্রেনে হামলা চালিয়ে ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর এই হামলায় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলে ক্ষতির পরিমাণ যথাক্রমে ২৫০ এবং ১৬ কোটি টাকা। যাদবপুরে ভাষণের প্রায় শেষ অংশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সম্পত্তি রক্ষার দায়িত্ব রেল পুলিশের। যদিও রাজ্য সরকারের পুলিশ সাহায্য করেছে। মুখ্যমন্ত্রী বলেন, দুটি ছোট ছোট ঘটনা ঘটেছে। সব ট্রেন তিনদিন ধরে বন্ধ। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী একের পর এক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এইসব ট্রেন চালানো শুরু করতে রেলতে অনুরোধ করেছেন।

ছোট ছেলেদের ছোট ঘটনা

ছোট ছেলেদের ছোট ঘটনা

রাজ্যে পালা বদলের পরে তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিগ্রহ করায় না জড়িয়েছিল তৃণমূল নেতার। রায়গঞ্জ কাণ্ডকে দুর্ভাগ্যজনক অ্যাখ্যা দিলও, মুখ্যমন্ত্রী বলেছিলেন ছোট ছোট ছেলেমেয়েরা ভুল করেছে। ছোট্ট ঘটনা নিয়ে তিলকে তাল করা হচ্ছে।

 তিলকে তাল করা হচ্ছে, যাদবপুর নিয়ে বলেছিলেন মমতা

তিলকে তাল করা হচ্ছে, যাদবপুর নিয়ে বলেছিলেন মমতা

২০১৪ সালে যাদবপুরে পড়ুয়াদের ওপর পুলিশ হামলার অভিযোগ ওঠে। ছাত্রীদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। সেই ঘটনাকেও ছোট্ট ঘটনা বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া অনুষ্ঠানে যাদবপুরের নাম মুখে না এতে মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা ছোট ঘটনা ঘটলেও তিলকে তাল করে দেখানো হচ্ছে।

পার্কস্ট্রিটের ধর্ষণকে বলেছিলেন সাজানো ঘটনা

পার্কস্ট্রিটের ধর্ষণকে বলেছিলেন সাজানো ঘটনা

পার্কস্ট্রিটে গণধর্ষণের ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সালে পার্কস্ট্রিটে গণধর্ষণের ঘটনা ঘয়েছিল। সেই সময় শহরে নিরাপত্তা নিয়ে বিক্ষোভের মুখে পড়েছিল সরকার। ধর্ষণের পরেই বেপাত্তা হয়ে গিয়েছিল মূল অভিযুক্ত কাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+