এবার শয়ে শয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ, তৃণমূল নেত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
এবার শয়ে শয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ, তৃণমূল নেত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
শুধু ওপর তলার নেতারাই নন। নিচু তলার কর্মীরাও এবার ঘরে ফিরছেন। ওপরের তলার নেতাদের জন্য তৃণমূলের (trinamool congress) শীর্ষনেতারা বিধিনিষেধ আরোপ করতে চাইলেও, নিচুতলার মানুষগুলিতে সাদরে তৃণমূলে বরণ করে নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে এঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে (bjp) যোগ দিয়েছিলেন।

বিজেপি ছেড়ে 'ঘরে' ফিরতে চাইছেন নেতারা
অপেক্ষা ছিল ২ মে-র। তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে। তারপর থেকেই বদলে গিয়েছে ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বেশিরভাগ নেতানেত্রীর মন। একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালী গুহ এবারের নির্বাচনে তৃণমূলের মনোনয়ন না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তালিকায় ছিলেন দীপেন্দু বিশ্বাসের মতো অনেকেই। এবার তাঁদের ঘরে ফেরার পালা। একদিকে যখন সোনালী গুহ দলে ফিরতে চেয়ে আবেদন করেছেন, ঠিক তেমনই উত্তরবঙ্গের অমল আচার্য, সরলা মুর্মুর মতো নেতানেত্রীরা দলে ফিরতে চেয়ে আবেদন করেছে। যদি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনওভাবেই তাড়াহুড়োর পক্ষপাতি নন। তাঁরা কম করে ছয় মাস অপেক্ষা করতে চান। জানিয়েছেন সৌগত রায়।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
নেতানেত্রীদের জন্য নিয়ম একরকমের হলেও, কর্মী-সমর্থকদের অন্য স্পষ্টতই আলাদা নিয়ম। ইতিমধ্যেই নিচুতলার যেসব কর্মী-সমর্থকরা তৃণমূলে ফিরতে চলেছেন, কিংবা ফিরেছেন, তাঁদের মধ্যে ধূপগুড়ির প্রায় আড়াইশো শ্রমিকের কথা উল্লেখযোগ্য। ঘূপগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠান করে এঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন, প্রাক্তন বিধায়ক মিতালি রায়। সেখানে ছিলেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিনহাও।

বিজেপির ক্ষমতায় আসায় গিয়েছিলেন
যেরকম ভাবে তৃণমূলের শীর্ষ নেতাদের অনেকেই বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনায় তৃণমূল ছেড়েছিলেন। ঠিক তেমনই করেছিলেন নিচুতলার কর্মী-শ্রমিকরাও। তৃণমূলের প্রাক্তন বিধায় মিতালি রায় জানিয়েছেন, প্রায় ১০০ টি পরিবার ভোটের আগে বিজেপির ক্ষমতায় আসার আশায় গিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু নির্বাচনের পরে ফের তৃণমূলের সরকার গঠন হওয়ায়, তারা ফিরলেন তৃণমূলে।

তৃণমূলের বিরুদ্ধে কোভিড বিধি না মানার অভিযোগ
এই দলবদল উপলক্ষে জমায়েত হয়েছিল ভালই। যা নিয়ে ধূপগুড়ি পুরসভার বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূল কোভিড বিধি মানে না। যেখানে মুখ্যমন্ত্রী বিধিনিষেধ আরোপ করে তা প্রয়োগ করার কথা বলছেন, সেখানে দলের নেতা-কর্মীরা জমায়েত করছেন। পুলিশের কাছে এব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। জবাবে তৃণমূল নেত্রী মিতালি রায় বলেছেন, তারা জোর করে কাউকে আনেননি।












Click it and Unblock the Notifications