লক্ষ্য পঞ্চায়েত ভোট, বিরোধীদের ঘর ভেঙে শক্তিশালী মমতার শিবির
পঞ্চায়েত ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই ভাঙন বিরোধী শিবিরে। তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর গড়ে বিরোধী সব শিবিরেই ভাঙন।
পঞ্চায়েত ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই ভাঙন বিরোধী শিবিরে। তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর গড়ে বিরোধী সব শিবিরেই ভাঙন। শাসকদলে যোগ দিয়ে দলবদলকারীদের মন্তব্য, উন্নয়নের কর্মযজ্ঞে নিজেদের সামিল হলেন তাঁরা।

রাজ্যে প্রকৃত বিরোধী বলে দাবি করা বিজেপি শিবিরেই এদিন বড় ভাঙন ঘটে। তৃণমূলে যোগ দেন বিজেপির তমলুক মন্ডল কমিটির সাধারণ সম্পাদক রামপদ জানা। ছিলেন বিজেপির বহু কর্মী। এছাড়াও সিপিএম এবং কংগ্রেস থেকে কর্মীরা তৃণমূলে যোগ দেন।
পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই দলবদল প্রক্রিয়া সম্পন্ন হয়। দলবদলের আগে তমলুক ব্লক তৃণমূলের তরফে সভায় ভাষণ দেন শুভেন্দু অধিকারী। সেখানে শতাধিক বিজেপি, সিপিএম ও কংগ্রেস কর্মীদের তিনি তৃণমূলের স্বাগত জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হওয়ায় নতুন নেতা-কর্মীদের অভিনন্দন জানান শুভেন্দু অধিকারী।
যদিও বিরোধী শিবিরের দাবি, প্রলোভন এবং ভয় দেখিয়ে এই দলবদল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।












Click it and Unblock the Notifications