বিজেপির নতুন রাজ্য কমিটিতে বড় পদ মুকুল অনুগামীদের! একনজরে কোন পদে কোন নেতা

বিজেপির রাজ্য কমিটিতে ঠাঁই হয়নি মুকুল রায়ের। যা নিয়ে কটাক্ষ করছেন মুকুল রায়ের রাজনৈতিক বিরোধীরা। পাল্টা যুক্তি মুকুল রায় বিজেপির কেন্দ্রীয় নেতা।

বিজেপির রাজ্য কমিটিতে ঠাঁই হয়নি মুকুল রায়ের। যা নিয়ে কটাক্ষ করছেন মুকুল রায়ের রাজনৈতিক বিরোধীরা। পাল্টা যুক্তি মুকুল রায় বিজেপির কেন্দ্রীয় নেতা। একইসঙ্গে তাঁদের দাবি, বিজেপির নতুন রাজ্য কমিটিতে একের পর এক মুকুল অনুগামীকে বড় পদ দেওয়া হয়েছে।

 যুব সংগঠনের সভাপতি সৌমিত্র খান

যুব সংগঠনের সভাপতি সৌমিত্র খান

বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানকে যুব সংগঠনের সভাপতির পদ দেওয়া হয়েছে। ২০১৯-এর লোকসভা ভোটের আগে তিনি মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে এসেছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর একটা সময়ে সৌমিত্র খান তৃণমূলের যুব সংগঠনের সভাপতি ছিলেন।

তপশিলি মোর্চার সভাপতি দুলাল বর

তপশিলি মোর্চার সভাপতি দুলাল বর

বিজেপির রাজ্য তপশিলি মোর্চার সভাপতি করা হয়েছে বাগদার বিধায়ক দুলাল বরকে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে তিনি বাগদা থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। অনেয অনেকের মতো তিনিই লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

তপশিলি উপজাতি মোর্চার সভাপতি খগেন মুর্মু

তপশিলি উপজাতি মোর্চার সভাপতি খগেন মুর্মু

বিজেপির রাজ্য তপশিলি উপজাতি মোর্চার সভাপতি করা হয়েছে উত্তর মালদহে সাংসদ খগেন মুর্মুকে। একটা সময়ে সিপিএম-এর দক্ষ সংগঠন হিসেবে পরিচিত খগেন মুর্মু হবিবপুর থেকে ৩ বার এমএলএ হয়েছিলেন। গত লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের হাত ধরে তিনিও বিজেপিতে যোগ দেন। বিধায়ক পদে ইস্তফা দিয়ে উত্তর মালদা থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

রাজ্য কমিটির সম্পাদক সব্যসাচী দত্ত

রাজ্য কমিটির সম্পাদক সব্যসাচী দত্ত

বিজেপির রাজ্য কমিটির সম্পাদকের পদ দেওয়া হয়েছে মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে। গত লোকসভা ভোটের আগে লুচি আলুরদমের নানা গল্প হলেও, অক্টোবরে অমিত শাহের কলকাতা সফরের সময় সব্যসাচী বিজেপিতে যোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+