রামপুরহাটের পর এবার বাতাসপুর! ফের শ্রমিক স্পেশাল থেকে পালাল পরিযায়ীরা
শ্রমিক স্পেশালে বাড়ি ফিরছেন হাজারে হাজারে বাংলার পরিযায়ীরা। এদিনও ফিরেছেন অনেকে। তবে প্রশাসনের পক্ষে চিন্তাজনক ঘটনাটি ঘটেছে বীরভূমের বাতাসপুর স্টেশনে।
শ্রমিক স্পেশালে বাড়ি ফিরছেন হাজারে হাজারে বাংলার পরিযায়ীরা। এদিনও ফিরেছেন অনেকে। তবে প্রশাসনের পক্ষে চিন্তাজনক ঘটনাটি ঘটেছে বীরভূমের বাতাসপুর স্টেশনে। সেখানে ট্রেনের গতি আস্তে হতেই কমপক্ষে ১৬ জন পরিযায়ী ট্রেন থেকে নেমে দৌড় দেন। এইসব পরিযায়ীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ।

চেন্নাই থেকে ফিরছিল শ্রমিক স্পেশাল
সূত্রের খবর অনুযায়ী চেন্নাই থেকে ফিরছিল এই শ্রমিক স্পেশাল ট্রেন। বাতাসপুরের কাছে ট্রেনের গতি কমতেই নেমে পড়েন অন্তত ১৬ জন পরিযায়ী শ্রমিক। সেখানকার রেল পুলিশ কিছু বোঝার আগেই পালিয়ে যান তাঁরা। সূত্রের আরও খবর ওই সব পরিযায়ীরা মুর্শিবাদাদের বেলডাঙার বাসিন্দা। বাতাসপুরে নেমে হেঁটে বাড়ির ফেরার উদ্দেশ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

চিন্তায় প্রশাসন
একেতে পরিযায়ীরা ফেরার জেলায় জেলায় সংক্রমণ বাড়ছে। অন্যদিকে এইসব পরিযায়ীদের পালিয়ে যাওয়ার ঘটনায় চিন্নিত প্রশাসন। এঁদের মধ্যে যদি কেউ করোনায় আক্রান্ত থাকেন, তাহলে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা।

শনিবার রামপুরহাট থেকে পালিয়েছিল কমপক্ষে ২৫০ জন
শনিবার সন্ধেতেও একই ঘটনা ঘটেছিল। রামপুরহাট স্টেশনে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় কমপক্ষে ২৫০ জন পরিযায়ী। কেন পরিযায়ীরা ট্রেন থেকে পালিয়ে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পরিযায়ীদের বিক্ষোভ
এদিন সাঁইথিয়া স্টেশনে পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখান। ২৮ মে গুজরাত থেকে ছাড়লেও, ৩ দিন পরেও কেন তারা গন্তব্যে পৌঁছতে পারলেন না, তা নিয়েই প্রশ্ন। ট্রেনে এইসব পরিযায়ীরা খাবার ও জল না পাওয়ার অভিযোগ তুলেছেন।












Click it and Unblock the Notifications