ভোট চলাকালীন বড় ধাক্কা বিজেপির! অবজার্ভার সহ বেশ কিছু নেতা-নেত্রীর যোগ তৃণমূলে
নির্বাচনের মুখে বড়সড় ভাঙন বিজেপিতে। কাঁথিতে শতাধিক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে এই যোগদান পর্বসম্পন্ন হয়।
নির্বাচনের মুখে বড়সড় ভাঙন বিজেপিতে। কাঁথিতে শতাধিক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। দলে যোগ দেওয়া নেতাকর্মীদের হাতে পতাকা তুলে দেন শিশির অধিকারী। উপস্থিতি ছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী-সহ অন্য কাউন্সিলররা।

'অভিমানে দল ছেড়েছিলেন অনেকে'
যেসব মানুষ দলে যোগ দিলেন, তাঁদের সম্পর্কে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অভিমান করে দল ছেড়েছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের বলেছেন শুভেন্দু। এই যোগদানে এলাকায় বিজেপির আর কোনও অস্তিত্ব রইল না বলে মন্তব্য করেছেন শুভেন্দু।

দল ছেড়েছেন বিজেপির যাঁরা
তৃণমূলের যোগ দেওয়া বিজেপির নেতা নেত্রীদের মধ্যে রয়েছেন, কাঁথি জেলা বিজেপির সম্পাদক ও দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের অবজার্ভার তুষার বিশ্বাস, যুব মোর্চার সভাপতি
মহেশ সুর, খেজুরির পঞ্চায়েত সদস্য মনোজ মাইতি, গোপীনাথ পাল, শান্তিরাম মাইতি, সফিউল হক, বিজেপি সম্পাদিকা অনুপমা গিরি, সোমা মুখোপাধ্যায়।

দলত্যাগীদের অভিযোগ
তৃণমূলে যোগ দেওয়া তুষার বিশ্বাস দাবি করেন, কাঁথিতে বিজেপির সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব আর অন্তর্কলহ। এখানে বিজেপি সাধারণ মানুষের হয়ে কাজ করে না বলেও অভিযোগ করেছেন
তিনি।

বিজেপির দাবি
কাঁথির সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন মাইতি বলেন, গণতন্ত্রে সবার সব দল করার অধিকার আছে। এই দলবদলে বিজেপির কোনও ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications