বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত তৃণমূল সাংসদ! প্রভাবশালী নেতার অনুগামীদের যোগ বিজেপিতে

বন্ধু তথা বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরত জাহানের বিয়েতে ব্যস্ত যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এরই মধ্যে যাদবপুরের অন্তর্গত ভাঙড়ে শাসকদলে বড় ভাঙন ধরিয়ে দিল বিজেপি।

বন্ধু তথা বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরত জাহানের বিয়েতে ব্যস্ত ছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরই মধ্যে যাদবপুরের অন্তর্গত ভাঙড়ে শাসকদলে বড় ভাঙন ধরিয়ে দিল বিজেপি। প্রায় ৪০০ নেতা কর্মী বৃহস্পতিবার দলবদল করেন। দলবদলকারীদের বেশিরভাগই আরাবুল ইসলামের অনুগত বলে জানা গিয়েছে।

 বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত সাংসদ! প্রভাবশালী নেতার অনুগামীদের যোগ বিজেপিতে

সূত্রের খবর অনুযায়ী, ভাঙড়ে তৃণমূল থেকে বিজেপিতে দলবদলকারীদের মধ্যে রয়েছেন, স্থানীয় নেতা শেখ সাহারুল, প্রবীর ঘোষ, মধুমিতা সাধুখাঁ, ভোগালি-২-এর প্রাক্তন তঋণমূল উপপ্রধান সুশীল মণ্ডল। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপির সভাপতি, জেলা বিজেপির সভানেত্রী-সহ অন্য বিজেপি নেতারা। অনুষ্ঠানে উপস্থিত নেতারা তৃণমূলকে 'তৃণ কাট, মানি মূল' বলেও কটাক্ষ করেন।

সংখ্যালঘু প্রধান এলাকায় সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দেওয়ার খুশি জেলা বিজেপির সভাপতি। যেভাবে তৃণমূলে ভাঙন ধরছে তাতে কয়েকদিনের মধ্যে তৃণমূল সুপ্রিমো পাগল হয়ে যাবেন বলে মন্তব্য করেন উপস্থিত বিজেপি নেতারা।

সূত্রের খবর অনুযায়ী, এই দলবদল নিয়ে মুখ খুলেছেন আরাবুল ইসলাম। যাঁরা দলবদল করেছেন তাঁদের সুবিধাভোগী, স্বার্থপর বলে বর্ণনা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+