পুরভোটের আগে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে, দুই বিধানসভা এলাকার শ'য়ে শ'য়ে কর্মীর যোগদান বিজেপিতে

পুরভোটের আগে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে, ২ বিধানসভা এলাকায় শ'য়ে শ'য়ে কর্মীর যোগ বিজেপিতে

যেন ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরের পরিস্থিতি। উত্তর ২৪ পরগনার দুটি বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছে। পুরভোটের আগে এই ঘটনা উল্লেখযোগ্য। এই দলবদলে খুশির হাওয়া বিজেপি শিবিরে।

তৃণমূল শিবিরে ধাক্কা

তৃণমূল শিবিরে ধাক্কা

পুরভোটের আগে বড় ধাক্কা তৃণমূল শিবিরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া ও অশোকনগর এলাকার প্রায় ছশো তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। বারাসত সুভাষ ইনস্টিটিউটে এই দলবদলের অনুষ্ঠানটি হয়। দলবদলকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোাপাধ্যায়।

রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতারাও

রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতারাও

দলবদলকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাবড়া টাউন তৃণমূলের কার্যকরী সভাপতি পরেশ দাস। স্থানিীয় সূত্রে জানা গিয়েছে এই পরেশ দাসের সঙ্গেই তৃণমূলকর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। তালিকায় রয়েছেন, অশোকনগর টাউন তৃণমূলের সাধারণ সম্পাদক পার্থপ্রতীম চক্রবর্তীও।

তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ

নাগরিকত্ব ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করে দলবদল বলে জানা গিয়েছে। তৃণমূল তোষণের রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন দলবদলকারীরা। আগামী দিনে আরও অনেকে বিজেপিতে যোগ দেবেন বলেও দাবি করা হয়েছে।

 জ্যোতিপ্রিয় বিরুদ্ধে অভিযোগ

জ্যোতিপ্রিয় বিরুদ্ধে অভিযোগ

দলবদলকারী তৃণমূল নেতাদের অভিযোগ মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। তাঁর বডি ল্যাঙ্গুয়েজও দলবদলের জন্য দায়ী বলে অভিযোগ করা হয়েছে। হাবড়া এলাকায় আরও বেশি কর্মী বিজেপি যোগ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হলেও, অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিক পুলিশ দিয়ে ভয় দেখিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+