৩ জেলায় তৃণমূল ও আরএসপিতে ধাক্কা! শ'য়ে শ'য়ে যোগদান বিজেপিতে

৩ জেলায় তৃণমূল ও আরএসপিতে ধাক্কা! শ'য়ে শ'য়ে যোগদান বিজেপিতে

জঙ্গলমহলে বিজেপিতে ভিড় লেগেই আছে। এর বেশিরভাগটাই তৃণমূল থেকে যাওয়া। গত একসপ্তাহে জঙ্গলমহলে তৃণমূল থেকে বিজেপি যাওয়ার একাধিক ঘটনা ঘটল। এছাড়াও মালদহ এবং কলকাতাতেও বিজেপির দল ভারী হওয়ার ঘটনা ঘটেছে।

মালদহ

মালদহ

মালদা জেলার চাঁচল বিধানসভার গৌড়িপুর গ্রামের তৃণমুল, সিপিএম, কংগ্রেসে থেকে দুই শতাধিক কৃষক বিজেপি কিষাণ মোর্চায় যোগদান করেন। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস।

 কলকাতা

কলকাতা

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং-এর উপস্থিতিতে রাজ্য বিজেপি সদর দফতরে আরএসপি থেকে যোগদান সম্পন্ন হয়েছে।

ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা র হাড়দা অঞ্চলে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সিপিএম থেকে ও তৃণমূল থেকে মোট ৫২৫ টি পরিবার যোগদান করলেন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।

গত এক সপ্তাহে জঙ্গলমহলে বিজেপিতে ব্যাপক সংখ্যায় যোগদান

গত এক সপ্তাহে জঙ্গলমহলে বিজেপিতে ব্যাপক সংখ্যায় যোগদান

২ সেপ্টেম্বর পুরুলিয়ার কাশীপুর বিধানসভা এলাকায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিরোধী দল থেকে আগত প্রায় ১৫০ জন বিজেপিতে যোগ দেন। ৫ সেপ্টেম্বর পুরুলিয়ার বাঘমুণ্ডিতে প্রায় ৭০০-র মতো রাজনৈতিক নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন।

ওইদিনই ঝাড়গ্রামে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এবং ঝাড়গ্রামের বিজেপির সাংসদ কুনার হেমব্রমের উপস্থিতিতে নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন কমপক্ষে ৫০০ জন নেতা কর্মী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+