রাঢ় বঙ্গে শ'য়ে শ'য়ে যোগদান বিজেপিতে! গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও

রাঢ় বঙ্গে শক্তি বৃদ্ধি! বিজেপির শক্তি বৃদ্ধি কলকাতা সংলগ্ন জেলাতেও

বিধানসভা ভোটের আগে রাঢ় বাংলায় গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি অব্যাহত। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বিশেষ করে তৃণমূল থেকে দলবদল হয়েই চলেছে। আবার কোনও কোনও জায়গায় আবার সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে।

বাঁকুড়ার বিষ্ণুপুরে দলবদল

বাঁকুড়ার বিষ্ণুপুরে দলবদল

প্রায় ৫০০ তৃণমূল কর্মী এবং এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুমিত্র সিংহ দেব বিজেপিতে যোগ দিয়েছেন। রাজু বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁরা বিজেপিতে যোগ দেন।

পুরুলিয়ার পারায় দলবদল

পুরুলিয়ার পারায় দলবদল

পুরুলিয়া সাংগঠনিক জেলার পারা বিধানসভায় দলবদল। মোদীজির হাত শক্ত করতে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসনকে দূর করতে ২৬ টি পরিবার থেকে মোট ১২০ জন কর্মী তৃণমূল ও সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বলে জানানো হয়েছে বিজেপির তরফে।

পুরুলিয়ার রধুনাথপুর

পুরুলিয়ার রধুনাথপুর

পুরুলিয়া সাংগঠনিক জেলার রঘুনাথপুর বিধানসভায় মোদীজির হাত শক্ত করতে এবং বাংলার আসল পরিবর্তনের জন্য ৭৫ টি পরিবার থেকে মোট ৩৬৫ জন সমর্থক তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।

ঝাড়গ্রামের নয়াগ্রামে দলবদল

ঝাড়গ্রামের নয়াগ্রামে দলবদল

ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার নয়াগ্রাম বিধানসভায় মোদীজির হাত শক্ত করতে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসনকে দূর করতে সিপিএম থেকে ২২০ টি পরিবার ও তৃণমূল থেকে ৯০ টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে বলে জানানো হয়েছে বিজেপির তরফে।

হুগলির বলাগড়

হুগলির বলাগড়

হুগলী সাংগঠনিক জেলার বলাগড় বিধানসভায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসনকে দূর করতে তৃনমূল ও সিপিএম ছেড়ে ৭০০ জন কর্মী ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন।

হাওড়ার উলুবেড়িয়া

হাওড়ার উলুবেড়িয়া

হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভায় বাংলার আসল পরিবর্তনের জন্য এবং তৃণমূলের অপশাসনকে দূর করতে ৭৫ টি পরিবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন। জানানো হয়েছে বিজেপির তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+