উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় শক্তি বৃদ্ধি বিজেপির! কয়েকশো সংখ্যালঘু পরিবারের যোগ গেরুয়া শিবিরে
উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় শক্তি বৃদ্ধি বিজেপির! কয়েকশো সংখ্যালঘু পরিবারের যোগ গেরুয়া শিবিরে
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি অব্যাহত। বিভিন্ন জেলায় বিশেষ করে তৃণমূল থেকে দলবদল হয়েই চলেছে। আবার কোনও কোনও জায়গায় আবার সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে। সব চেয়ে উল্লেখযোগ্য হল বৈষ্ণবঘাটায় কয়েকশো সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদানের ঘটনা।

মালদহ
মালদা সাংগঠনিক জেলার বৈষ্ণবনগরে কয়েকশো সংখ্যালঘু পরিবারের যোগদান বিজেপিতে। তারা জানিয়েছেন, বিধানসভায় বাংলার আসল পরিবর্তনের জন্য এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসনকে দূর করতে তৃণমূল ও সিপিএম ছেড়ে তারা বিজেপিতে যোগ দিচ্ছেন।

দক্ষিণ দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার তপন বিধানসভায় বাংলায় আসল পরিবর্তনের জন্য তৃণমূল ও সিপিএম ছেড়ে শতাধিক পরিবার ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন।

পূর্ব বর্ধমান
কাটোয়া সাংগঠনিক জেলায় মন্তেশ্বর বিধানসভা থেকে ২৫ টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন।

দলবদল চলছে প্রায় সব জেলাতেই
দলবদল নির্দিষ্ট কিছু জেলাতে সীমাবদ্ধ নেই। তা সে জঙ্গলমহলই হোক কিংবা অনুব্রত মণ্ডলের গড় বীরভূম, সর্বত্রই তৃণমূল ছাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে কোথাও কোথাও যে এর বিপরীতটাও হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২১-এর দিকে সময় যত এগোবে, এই ধরনের দলবদলের ঘটনা আরও বেশি করে ঘটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications