শুধু তৃণমূল নয়, বাম ছেড়ে এবার রামের দলে যোগদানের হিড়িক

শুধু তৃণমূল থেকেই নয়, বামদল তথা সিপিএম থেকেও বিজেপিতে যোগদানেরপর হিড়িক। ভাঙছে বামদলগুলির বিভিন্ন সংগঠন।

শুধু তৃণমূল কংগ্রেস থেকেই নয়, বামদল তথা সিপিএম থেকেও বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। ভাঙছে বামদলগুলির বিভিন্ন সংগঠন। সিপিএম-এর শ্রমিক সংগঠন সিটু ছেড়ে প্রায় দেড়শো সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুরের। তাঁদের অভিযোগ, নেতৃত্বের কাছ থেকে কোনও সাহায্য পাচ্ছিলেন না তাঁরা।

জেলা সভাপতির হাত ধরে বিজেপিতে

জেলা সভাপতির হাত ধরে বিজেপিতে

শুক্রবার কমপক্ষে ১৫০ জিন সিটু সদস্য বিজেপির মুর্শিদাবাদের জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন। তিনিই যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। বিজেপিতে যোগ দেওয়া সিটু সদস্যদের দাবি, নেতৃত্বের কাছ থেকে তাঁরা কোনও সাহায্য পাচ্ছিলেন না।

বিজেপির জেলা সভাপতির দাবি

বিজেপির জেলা সভাপতির দাবি

বিজেপির জেলা সভাপতির দাবি, কংগ্রেস, তৃণমূল, বাম, সব দল থেকেই বিজেপিতে যোগ দেওয়ার অনুরোধ আসছে। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে বলেই দাবি করেন। বামদলের শ্রমিক সংগঠন থেকে এই যোগদানে বিজেপির শক্তি বৃদ্ধি হল বলে জানিয়েছেন তিনি।

২০১৯-এর নির্বাচনের ফল

২০১৯-এর নির্বাচনের ফল

এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে কোনও আসন পায়নি বিজেপি। যদিও তারা ভোট পেয়েছে প্রচুর। জঙ্গিপুর আসন থেকে রেকর্ড ভোট পেয়েছেন বিজেপির মহিলা প্রার্থী সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া মাফুজা খাতুন। এই কেন্দ্রে তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। বাকি দুটি কেন্দ্রেও উল্লেখযোগ্য ভোট পেয়েছেন বিজেপি প্রার্থীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+