বিজেপিতে মোহভঙ্গ! লাল মাটির জেলায় দলদলে যোগ তৃণমূলে
লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলা থেকে একটি আসনও মেলেনি। এরপরেও বিজেপির সঙ্গে লড়াই চালাতে বদ্ধ পরিকর তৃণমূল।
লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলা থেকে একটি আসনও মেলেনি। এরপরেও বিজেপির সঙ্গে লড়াই চালাতে বদ্ধ পরিকর তৃণমূল। মূলত ২০২১-কে সামনে রেখেই লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার জেলার ইন্দাস ব্লকে প্রায় ১১০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর।

জেলা তৃণমূল ভবনে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। এই যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিষ বটব্যাল এবং শ্যামল সাঁতরা । ছিলেন অন্য নেতা কর্মীরাও।
তৃণমূলে ফেরা কর্মীরা বলেন, স্থানীয় তৃণমূল নেতা রবিউল হোসেনের দুর্নীতির কারণেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁকে পদ থেকে সরানোয় তৃণমূলে ফিরেছেন বলে জানিয়েছেন।
এদিকে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি মন্ত্রী শ্যামল সাঁতরা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস তৈরির অভিযোগ করেছেন। পাশাপাশি নিজের দলে গোষ্ঠীদ্বন্দ্বের খবরও অস্বীকার করেছেন।
জেলা বিজেপি নেতৃত্ব এবং দলের সাংসদ সৌমিত্র খাঁ অবশ্য এই দলবদলের দাবি মানতে চাননি। সৌমিত্র খাঁ-এর দাবি তৃণমূলের লোক তৃণমূলেই যোগ দেওয়াচ্ছে। এএক অদ্ভুত ব্যাপার।












Click it and Unblock the Notifications