কেশপুরে বড় ভাঙন বিজেপিতে, যোগদান তৃণমূলে
পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকাতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এলাকার এক মন্ডল সভাপতি সহ প্রায় পঞ্চাশ জন বিভিন্ন স্তরের নেতা ও তাদের অনুগামীরা ।
পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকাতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এলাকার এক মন্ডল সভাপতি সহ প্রায় পঞ্চাশ জন বিভিন্ন স্তরের নেতা ও তাদের অনুগামীরা । রবিবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, তৃণমূল কংগ্রেসের নেতা দিনেন রায় ও মহম্মদ রফিকের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন মহম্মদ সেলিম, মোজাম্মেল, ইসমাইল, সাদেম আলি সহ অন্যরা।

গত লোক সভা ভোটের সময় বিজেপি র হয়ে প্রচার করেন সেলিম । তিনি ছিলেন সংখ্যালঘু অধ্যুষিত কেশপুরে বিজেপি র মুখ । তার জন্য কেশপুর এলাকায় বিজেপি একটা আধিপত্য বিস্তার করে ও ভাল ভোট পেয়েছে । কিছু দিন আগে সেলিম গ্রেফতার হয়। এখন সে জামিনে মুক্ত। তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করে বিজেপি । এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে এসে সেলিম বলেন, আমার বিজেপি ছাড়ার মূল কারণ হচ্ছে এন আর সি । যেভাবে বলা হচ্ছে যে মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তার পর আমি আর বিজেপি করতে পারব না ।
এই দিন অজিত মাইতি দাবি করেছেন যে শনিবার ডেবরা এলাকায় বিজেপি র ছাত্র সংগঠন থেকে অনেক সদস্য তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনে যোগ দিয়েছে । সোমবার ও মঙ্গলবার জেলার অন্য এলাকার বিজেপি র লোকজন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে আসছেন ।
অজিত মাইতি দাবি করেছেন যে কিছু দিন আগে বিজেপি কেশপুর এলাকাতে কিছু লোকজন পেলেও এবার সেখানে আর তাদের দলের ঝান্ডা ধরার জন্য বিজেপি তে কেউ থাকবে না । তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন বিজেপি তে চলে গিয়েছিল তারা এখন ভুল বুঝতে পেরেছেন ও আবার তৃণমূল কংগ্রেসই ফিরে আসছেন বলেও জানান তিনি ।
অবশ্য জেলার বিজেপি নেতারা বলছেন যে বিজেপি থেকে যারা চলে যাচ্ছে তারা নিজের স্বার্থে যাচ্ছে । তৃণমূল কংগ্রেসের নেতারা এখন অনেকেই তৃণমূল কংগ্রেস ছাড়তে চাইছে ও তাদের সঙ্গে যোগাযোগ করছে ।












Click it and Unblock the Notifications