বিজেপিতে 'বড়' ভাঙন ধরালেন উত্তরবঙ্গের মন্ত্রী, জল্পনা তুঙ্গে
বিজেপিতে 'বড়' ভাঙন ধরালেন উত্তরবঙ্গের মন্ত্রী, জল্পনা তুঙ্গে
প্রশাসনিকভাবে লকডাউনে চললেও রাজনৈতিক কার্যকলাপে লকডাউন নেই। লকডাউন নেই দলবদলেও। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের খবর এবার উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে কোচবিহারের দিওয়ানহাটের কমপক্ষে নটি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি। এব্যাপারে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজেপি ছেড়ে তৃণমূল
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, কোচবিহারের দিওয়ানহাটের নটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। তাঁদের হাতে পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

লিখিত আবেদনকে মান্যতা
মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, নটি পরিবার লিখিতভাবে তৃণমূলের কাছে আবেদন করেছিল তৃণমূলে যোগদানের জন্য। তাঁদের সেই অনুরোধে মান্যতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

ঘরে ফেরা
মন্ত্রী দাবি করেছেন এই নটি পরিবার আগে তৃণমূলেই ছিল। তাঁর অভিযোগ, ভয় দেখিয়ে জোর করে তাঁদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ভয় ভাঙায়, সেই পরিবারগুলি ফেরত এসেছে তৃণমূলে।












Click it and Unblock the Notifications