জঙ্গলমহলে ফের মাস্টার স্ট্রোক শুভেন্দুর! বড় ভাঙন বিজেপিতে

জঙ্গলমহলে ফের মাস্টার স্ট্রোক শুভেন্দুর! বড় ভাঙন বিজেপিতে

জঙ্গলমহলে মাস্ট্রার ফের স্ট্রোক শুভেন্দু অধিকারীর। বড় ভাঙন গেরুয়া শিবিরে। তবে বিজেপি সূত্রে দাবি, মেদিনীপুর শহরে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের বেশিরভাইগই ২০১৯-এর নির্বাচনের আগে তৃণমূলেই ছিলেন।

মেদিনীপুরে দলবদল

মেদিনীপুরে দলবদল

গড়বেতা ৩ নম্বর ব্লকে বেশ কয়েকজন বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর ফেডারেশন হলে এই দলবদল হয়। জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

আশপাশের বিভিন্ন ব্লক থেকে তৃণমূলে যোগ

আশপাশের বিভিন্ন ব্লক থেকে তৃণমূলে যোগ

তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, শালবনী, খড়গপুর, গড়বেতা ১,২. পিংলা, কেশিয়ারির বিভিন্ন জায়গায় থেকে গত কয়েকদিনে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিজেপি থেকে তৃণমূলে

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিজেপি থেকে তৃণমূলে

জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই বিজেপি থেকে তৃণমূলে যোগদান।

 তৃণমূলের দাবি অস্বীকার বিজেপির়

তৃণমূলের দাবি অস্বীকার বিজেপির়

যদিও তৃণমূলের দাবি অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি দলবদল নিয়ে যে খবর প্রচার করা হচ্ছে তা ভ্রান্ত। গতবেতার ৩ নম্বর ব্লকের দলবদলের কথা তাদের জানা নেই বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে। তবে একইসঙ্গে এও বলা হয়েছে বেশ কয়েকজন বিজেপি থেকে তৃণমূলে ফিরেছেন। বিজেপিতে কোনও সুবিধা না করতে পেরেই তারা ফিরেছেন বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+