জঙ্গলমহলে বড় ধাক্কা বিজেপির! একাধিক নেতা-কর্মীর যোগ তৃণমূলে

জঙ্গলমহলে বড় ধাক্কা বিজেপির! একাধিক নেতা-কর্মীর যোগ তৃণমূলে

লকডাউনে ধাক্কা বিজেপির। জঙ্গলমহলের ঘটনা। জানা গিয়েছে, বাঁকুড়ার তালড্যাংরার শালতোড়া এলাকায় ১১ জন বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। সবার হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন বিষ্ণুপুরের পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

 বিজেপির শক্তঘাঁটিতে ধাক্কা

বিজেপির শক্তঘাঁটিতে ধাক্কা

করোনা লকডাউনে বিজেপি শক্তঘাঁটিতে ধাক্কা। বিষ্ণুপুর বিধানসভা এলাকার তালড্যাংরা ব্লক এলাকার আমড্যাংরা, সাতমৌলি ও শালতোড়ার ১১ জন বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দিয়েছে।

বিজেপির ওপর আস্থা নেই, দলে ফিরলেন পুরনো কর্মীরা

বিজেপির ওপর আস্থা নেই, দলে ফিরলেন পুরনো কর্মীরা

দলে ফেরা পুরনো কর্মীরা জানিয়েছেন বিজেপির সাম্প্রতিক কাজ তাঁদের ভাল লাগেনি। তাই এই দলবদল। নেত্রীর কাজের ওপর ভরসা রেখেই তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

 প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় সাংসদের

প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় সাংসদের

যদিও এব্যাপারে স্থানীয় বিজেপি সাংসদ সৌমিত্র খানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লকডাউন শুরুর সময় থেকে তিনি দিল্লিতেই রয়েছেন।

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে সৌমিত্র খান বিজেপিতে যোগ দেন। সেই সময় তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। এইসব নেতা-কর্মীও ছিলেন সেই দলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+