রাজীবের সঙ্গে আর কে কে তৃণমূল ছাড়তে পারেন! বিজেপির তালিকায় ১৭ হেভিওয়েটের নাম

রাজীব-সহ ১৭ হেভিওয়েট বিজেপির পথে! অমিতের সভায় যোগদানের তালিকায় কাদের নাম

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের ৩০ জানুয়ারি আসছেন বাংলা সফরে। তার আগে বাংলার শাসকদলে ভাঙন আতঙ্ক শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। কান পাতলেই রাজনৈতিক মহলে চর্চা চলছে, এবার অমিত শাহের সফরে কারা তৃণমূল ছাড়বেন। অমিত শাহ আসার আগেই হাওড়া তৃণমূলে শুরু হয়েছে প্রবল অশান্তি, তা ঘিরেই এখন চর্চা তুঙ্গে।

গতবার যেমন শুভেন্দু, এবার সেই ভূমিকায় কি রাজীব

গতবার যেমন শুভেন্দু, এবার সেই ভূমিকায় কি রাজীব

অমিত শাহ এর আগেরবার এসেছিলেন ১৯ ডিসেম্বর। সেবার মেদিনীপুরের সভায় যোগ দিয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট শুভেন্দু অধিকারী-সহ অনেক নেতা-বিধায়ক-সাসংদরা। এবার সফরেও তার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। গতবার যেমন শুভেন্দু ছিলেন প্রধান ভূমিকায়, এবার সেই ভূমিকায় কি রাজীব বন্দ্যোপাধ্যায়! জল্পনা তুঙ্গে।

হাওড়া তৃণমূলে বড়সড় ভাঙন জল্পনা মাথাচাড়া দিয়েছে

হাওড়া তৃণমূলে বড়সড় ভাঙন জল্পনা মাথাচাড়া দিয়েছে

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ব্যক্ত করেছেন তাঁর মনের কথা। তিনি কেঁদেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেত্রীর প্রতি আবার সমালোচনাও করেছেন। তাঁর এই পদক্ষেপের পর হাওড়া তৃণমূলে বড়সড় ভাঙন জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে।

হাওড়ায় যারা ইস্তফা দিয়েছেন, আর বেসুরো বাজছেন

হাওড়ায় যারা ইস্তফা দিয়েছেন, আর বেসুরো বাজছেন

এর আগে হাওড়ার তৃণমূলের জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা তাঁর সাংগঠনিক পদ ও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। তিনিও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুধু খেলায় মনোনিবেশ করার বার্তায় দল ছাড়েন। আর তারপর সুর চড়ান বালির বিধায়ক বৈশালী ডালমিয়া থেকে শুরু করে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী।

বিজেপির তরফে দাবি করা হয়েছে, তালিকা এত ছোট নয়

বিজেপির তরফে দাবি করা হয়েছে, তালিকা এত ছোট নয়

এরপরই বিজেপির তরফে দাবি করা হয়েছে, তালিকা এত ছোট নয়। তৃণমূলের আরও অনেক প্রভাবশালী নেতা রয়েছেন এই তালিকায়। জল্পনা, অন্তত ১৭ জন হেভিওয়েট নেতা-মন্ত্রী যোগ দিতে পারেন বিজেপিতে। সেই তালিকায় থাকতে পারেন অধিকারী-গড়ের অনেক হেভিওয়েটও। গেরুয়া শিবিরের পক্ষে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়রা বলছেন, অনেকেই আসতে চাইছেন বিজেপিতে।

বিজেপির তালিকায় হাওড়ার নেতারা ছাড়াও যাঁরা লাইনে

বিজেপির তালিকায় হাওড়ার নেতারা ছাড়াও যাঁরা লাইনে

বিজেপির হাতে তৃণমূল ভাঙনের যে তালিকা রয়েছে, তা বেশ দীর্ঘ। তৃণমূলে প্রতিদিনই বেসুরো নেতা-নেত্রীর সংখ্যা বাড়ছে। হাওড়ার রাজীব, লক্ষ্মীরতন, বৈশালী, রথীন-রা ছাড়াও রয়েছে অনেক বড় নাম। বিজেপি-যোগ নিয়ে জল্পনায় রয়েছে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর নাম। রয়েছে অন্য জেলার হেভিওয়েটদের নামও।

বিজেপির তালিকায় যাঁদের নাম রয়েছে বলে জল্পনা

বিজেপির তালিকায় যাঁদের নাম রয়েছে বলে জল্পনা

রাজনৈতিক মহলে আরও যে সমস্ত নাম নিয়ে আলোচনা চলছে, তা হল- সাধন পাণ্ডে, জিতেন্দ্র তিওয়ারি, আবির বিশ্বাস, বিশ্বনাথ পাড়িয়াল, সিএস জাটুয়া, দিলীপ জাটুয়া, দীপক অধিকারী, প্রতিমা মণ্ডল, আফরিন আলি, শঙ্কর সিংয়ের নাম। এমনকী বিধায়ক উদয়ন গুহ ও প্রবীর ঘোষালের নামও শোনা যাচ্ছে।

তৃণমূলে বেসুরো বাজার রেওয়াজ শুরু হয়েছে, আতঙ্ক বাড়ছে

তৃণমূলে বেসুরো বাজার রেওয়াজ শুরু হয়েছে, আতঙ্ক বাড়ছে

বিজেপির এই তালিকা নিয়ে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল শিবিরের দাবি. বিজেপির এই তালিকা ভিত্তিহীন। এর কোনও সারবত্তা নেই। তবে যেভাবে ক্ষোভের স্ফুরণ ঘটছে, তাতে তালিকা মিলে যেতে পারে। অন্তত তৃণমূলে বেসুরো বাজার যে রেওয়াজ শুরু হয়েছে, তাতে দলের অন্দরে আতঙ্ক বেড়েই চলেছে।

বিজেপি নীতি-আদর্শ মেনে দল বাড়ানোর পক্ষপাতী

বিজেপি নীতি-আদর্শ মেনে দল বাড়ানোর পক্ষপাতী

বিজেপির দাবি, অনেকেই দলে আসতে চাইছেন। আমরা এখন থেকে ঝাড়াই-বাছাই করে লোক নিচ্ছি। যাঁরা আসতে চাইছেন, তাঁরা সবাইকে ঠাঁই দেওয়া হবে না। আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠকে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে- এমন কে যেন দলে না আসেন, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। দিলীপ ঘোষ বলেন, পার্টি নীতি-আদর্শ মেনে দল বাড়ানোর পক্ষপাতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+