সাত তৃণমূল নেতাকে শোকজ, ভোটের মুখে প্রশ্নে উদয়নের খাসতালুক দিনহাটা
ভোটের মুখে সাত নেতাকে শোকজ করল তৃণমূল। দলবিরোধী কাজের জন্য কোচবিহারের দিনহাটার সাত তৃণমূল নেতাকে শোকজের চিঠি ধরানো হয়েছে। তাঁদের তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
ভোটের মুখে সাত নেতাকে শোকজ করল তৃণমূল। দলবিরোধী কাজের জন্য কোচবিহারের দিনহাটার সাত তৃণমূল নেতাকে শোকজের চিঠি ধরানো হয়েছে। তাঁদের তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের প্রাক্কালে তৃণমূলে কোন্দল চরম আকার নিয়েছে দিনহাটায়।

দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধ বিজেপি প্রার্থী করেছেন সাংসদ নিশীথ প্রামাণিককে। ফলে এবার লড়াই জমজমাট। উদয়ন গুহের খাসতালুক বলেই পরিচিত এই দিনহাটা। বিজেপি তৃণমূলের কোন্দল কাজে লাগিয়ে জয় হাসিল করতে হেভিওয়েট নিশীথ প্রমাণিককে প্রার্থী করেছে।
নিশীথ প্রমাণিক ২০১৯-এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই কোচবিহারের সাংসদ নির্বাচিত হন। এবার সেই নিশীথ প্রামাণিককেই দিনহাটা দখলে লাগিয়েছে বিজেপি। তিনি পুরনো তৃণমূলীদের সঙ্গে যোগাযোগ তৈরি করে ফায়দা লুটতে চাইছেন। তৃণমূলের একাংশ তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ।
তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, সাত তৃণমূল নেতাকে জবাবদিহি করতে বলেছন দলবিরোধী কাজের জন্য। তিনি জানান, তৃণমূল নেতাদের উত্তরে সন্তুষ্ট না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।












Click it and Unblock the Notifications