জমি বিবাদে একই পরিবারের ৭ জন গুলিবিদ্ধ! তৃণমূল নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ
একই পরিবারের ৭ জন গুলিবিদ্ধ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রাঘবপুরের। শনিবারে রাতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের এমআর বাঙুর এবং এসএসকেএম-এ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
একই পরিবারের ৭ জন গুলিবিদ্ধ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রাঘবপুরের। শনিবারে রাতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের এমআর বাঙুর এবং এসএসকেএম-এ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ স্থানীয় এক তৃণমূল নেতা মৃন্ময় হাজরাকে আটক করেছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি আক্রান্তরা সবাই তাদের সমর্থক। অন্য একটি সূত্রের দাবি, ঘটনায় গুলিবিদ্ধের সংখ্যা ৫।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১২ টা নাগাদ দুষ্কৃতীরা এই হামলা চালায়। এলাকায় তাদের কর্মী সমর্থকদের ওপর লাগাতার সন্ত্রাসের অভিযোগ করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।
সূত্রের খবর অনুযায়ী, যে পাঁচজন এমআর বাঙুরে ভর্তি তাঁরা হলেন, শশাঙ্ক হাজরা, রথীন হাজরা, শিখা হাজরা, মৃগাঙ্গ হাজরা এবং সুকোমল হাজরা। আশঙ্কাজনক অবস্থায় যে দুজনকে এসএসকেএম-এ ভর্তি করানো হয়েছে তাঁরা হলেন, তন্ময় হাজরা এবং শুভময় হাজরা।
স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি গ্রামের নেতা মৃন্ময় হাজরা দলবল নিয়ে তাদের সমর্থক বলে পরিচিত রথীন হাজরার পরিবারের ওপর শনিবার রাতে হামলা চালায়।
যদিও স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, রাজনৈতিক মতবিরোধ নয়, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে গণ্ডগোল দীর্ঘদিনের। তাঁদের আরও দাবি, হাজরা পরিবারের কয়েকজন সম্প্রতি বিজেপির সদস্য হয়েছেন।












Click it and Unblock the Notifications