টোটোয় লরির ধাক্কায় সব শেষ, নদিয়ায় দুর্ঘটনাগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াল রাজ্য
যাত্রীবোঝাই টোটোয় লরির ধাক্কায় মৃত্যু হল সাত যাত্রীর। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতাল ভর্তি।
যাত্রীবোঝাই টোটোয় লরির ধাক্কায় মৃত্যু হল সাত যাত্রীর। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতাল ভর্তি। শুক্রবার রাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটে নদিয়ার চাপড়ায়। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ঘটনাস্থলে যান। তিনি দুর্ঘটনাগ্রস্থদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপরই রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়।

এদিন চালকসহ আটজন যাত্রী নিয়ে যাচ্ছিল টোটোটি। তখনই কৃষ্ণনগরগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই টোটোয়। ট্রাকটির প্রবল ধাক্কায় ছিটকে পড়ে টোটোটি। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয় হাসপাতালে। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
খবর পেয়েই ঘটনাস্থলে যান রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি হাসপাতালে গিয়ে আহতে চিকিৎসায় য়াতে কোনও ত্রুটি না থাকে তার তদারকি করেন। মৃতদেহের ময়নাতদন্তের কাজও যাতে চটজলদি হয়, সেই ব্যবস্থা করেন মন্ত্রী। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে। দুর্ঘটনায় আহতকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়।












Click it and Unblock the Notifications