মিলল দিলীপ ঘোষের অনুমতি! ২ প্রভাবশালী সহ ৭ নেতাকে বহিষ্কার বিজেপির
দলের সাত নেতাকে বহিষ্কার করল বিজেপি। দলবিরোধী কাজের অভিযোগ আনা হয়েছিল পুরুলিয়ায় বিজেপির দুই পঞ্চায়েত প্রধান-সহ সাত নেতার বিরুদ্ধে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্তের পাশাপাশি দিলীপ ঘোষের অনুম
দলের সাত নেতাকে বহিষ্কার করল বিজেপি। দলবিরোধী কাজের অভিযোগ আনা হয়েছিল পুরুলিয়ায় বিজেপির দুই পঞ্চায়েত প্রধান-সহ সাত নেতার বিরুদ্ধে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্তের পাশাপাশি দিলীপ ঘোষের অনুমতিও নেওয়া হয় বলে জানা গিয়েছে।

সাত নেতাকে বহিষ্কার বিজেপির
পুরুলিয়ায় বিজেপির দুই পঞ্চায়েত প্রধান-সহ সাত নেতার বিরুদ্ধে ব্যবস্থা জেলা নেতৃত্বের। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে এঁদের বহিষ্কার করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন, জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্না বাদ্যকর ও রঘুনাথপুর ২ নতুনডি গ্রাম পঞ্চায়েতের প্রধাম সুচিত্রা বাউড়ি। একইসঙ্গে এক নেতাকে অনির্দিষ্টকালের জন্য আর ৪ নেতাকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার কথা জানানো হয়েছে।

শাসকদলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ
এই সাত জনের বিরুদ্ধে শাসক তৃণমূলের বিরুদ্ধে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে। পুরুলিয়া সফররত রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকের ২৪ ঘন্টার মধ্যে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

শোকজ সন্তোষজনক না হওয়ায় বহিষ্কার
পুরুলিয়া বিজেপি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু অভিযোগ ওঠায় ২ প্রধানকে প্রথমে শোকজ করা হয়েছিল। তাঁদের জবাব সন্তোষজনক না গওয়ার পরে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

৯১ জনের নতুন জেলা কমিটি
২০২১-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ৯১ জনের নতুন জেলা কমিটি ঘোষণা করেছে পুরুলিয়া বিজেপি।












Click it and Unblock the Notifications